Profile Photo

তানভীর আলম হীরাOffline

  • T.A.-Hira
  • আপন, তুমি হাসছো কেনো ?
    ===========================
    তোমার দুঃখে,
    ভালই লাগে কষ্ট যখন
    তোমার বুকে ।
    ===========================
    পর, তুমি ভাই কাঁদছো কেনো ?
    ===========================
    তোমার দুঃখে,
    কষ্ট লাগে ভাবি যখন,
    এত কষ্ট তোমার বুকে !
    ===========================
    আপন, তুমি ভাবছো কি ভাই?
    ===========================
    নিজের কথাই,
    তোমার কথা ভাবার যে আর,
    সময় আমার নাই।
    ===========================
    পর, কোন সে চিন্তা তোমায় হারায়?
    ===========================
    ভাবছি তোমার,
    চাকুরী নেই,
    বাঁচবে তুমি কার সাহারায়?
    ===========================
    দিনের শুরুতে হিসেব মিলাই,
    আমার সুখে আপন কালো !
    দিন শেষে ফের হিসেব মিলাই,
    আপনের চেয়ে পর ই ভাল,
    ===========================
    আপন পর
    তানভীর আলম হীরা
    ০৩/১০/২০২১ (দুপুর ১ঃ৩৫ থেকে ১ঃ৪২)

    15
    8 Comments

Tanvir Alam Hira

পেশায় ডিজাইনার। কিন্তু জীবন যুদ্ধে অনেক কিছুই লিখেছি। এখন ও লিখি 🙂

শেষ কাতারে দাঁড়িয়ে আছি।

সামনের কাতারে শুধু কিছু মানুষ আছে,
আমার দিকে ঘুরে আমার দিকেই চেয়ে আছে,

তার সামনের কাতারে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছে তারা,
যাদের আমার কাছ থেকে নেয়া শেষ।

দেয়াল এ পিঠ ঠেকিয়েছি,
কাতার ও শেষ।

শেষ কাতারে দাঁড়িয়ে আছি, পিছনে দেয়াল,

জীবন ও শেষ।

Skip to toolbar