Profile Photo

তানভীর আলম হীরাOffline

  • T.A.-Hira
  • বুড়ো-বুড়ি
    তানভীর আলম হীরা
    (০৭/১০/২০২১ ৫ঃ০০ – ৬ঃ০০)

    অভাব আমি দেখিনি কভু,
    অনেক করেছে ঐ বুড়ো টা।
    ক্লান্তি বেঁচে সুখ দিয়েছে,
    ফিরেছে ঘরে ঠিক ১২ টা।
    =======================
    ক্ষুদায় আমি মরিনি কভু,
    অনেক খাইয়েছে ঐ বুড়িটা।
    মোটা শরীর হাতির সমান,
    ভাত, শুঁটকি আর ডিম পরোটা।
    =======================
    খালি গায়ে আমি থাকিনি কভু,
    অনেক পরিয়েছে ঐ বুড়ো টা।
    নিজের গায়ে পুরান জামায়,
    আমার গায়ে সব পুরোটা।
    =======================
    বুড়ো এখন আসতে হাটে,
    শুকনো শরীর শুয়ে খাটে,
    মাঝে মাঝে সময় পেলে,
    বুড়ির কিছু জামা ঘাটে।
    =======================
    আর আমার বুড়ি বেশ করেছে,
    আগে ভাগেই দম ছেড়েছে।
    সুখেই আছে বুড়ি আমার,
    বেহেস্তেরই মান বেড়েছে।
    =======================
    ইস, বুড়ি যদি শোনে,
    তার ছেলেটি জাহান্নামে,
    বেহেস্তে বসেই কাঁদবে বুড়ি,
    কষ্ট পাবে মনে।
    =======================
    পাপ যেন মোর না হয় প্রভু,
    একটু ফিরে দেখো।
    বুড়ির কোলেই ফিরিয়ে দিও,
    বুড়ির বুকেই রেখো।
    =======================

    15
    8 Comments
    • আহা! এমন একটা বুড়ি পাইলে তার সাথেই বুড়া হইতাম। শুভেচ্ছা নেবেন কবি।

    • কবি এই কবিতাটা লেখার প্রথমেই আপনার মননশীলতাকে সাধুবাদ জানাই। এই লেখাটির যে ব্যাখ্যা বা তাৎপর্য তা খুবই শিক্ষণীয় আর সচেতনতার আকরে পূর্ণ। স্যালুট কবি, অভিনন্দন।

    • জীবনে বার্ধক্য অভিশাপ নয়; বরং আশির্বাদ; অভিজ্ঞতার স্পর্শ নেওয়ার সুযোগ শৃষ্টি হয়। সুন্দর লেখার জন্য অভিনন্দন।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 09 October 2021 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • হৃদয়স্পর্শী লেখা

Tanvir Alam Hira

পেশায় ডিজাইনার। কিন্তু জীবন যুদ্ধে অনেক কিছুই লিখেছি। এখন ও লিখি 🙂

শেষ কাতারে দাঁড়িয়ে আছি।

সামনের কাতারে শুধু কিছু মানুষ আছে,
আমার দিকে ঘুরে আমার দিকেই চেয়ে আছে,

তার সামনের কাতারে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছে তারা,
যাদের আমার কাছ থেকে নেয়া শেষ।

দেয়াল এ পিঠ ঠেকিয়েছি,
কাতার ও শেষ।

শেষ কাতারে দাঁড়িয়ে আছি, পিছনে দেয়াল,

জীবন ও শেষ।

Skip to toolbar