-
“এইতো সেদিন”
তানভীর আলম হীরা
(১১/১০/২০২১)
=====================================
এইতো সেদিন দুঃখগুলো করত তাড়া,
এইতো সেদিন সপ্নগুলো দৃষ্টি হারা,
এইতো সেদিন পায়ে হেটে পড়তে যাওয়া,
এইতো সেদিন পথের ধারে আচার খাওয়া।
=====================================
এইতো সেদিন বাবার মাথায় ছিল কালো চুল,
এইতো সেদিন রান্না ঘরে মা করত ভুল।
এইতো সেদিন ভাইয়ের সাথে আড়ি কান আঙুল,
এইতো সেদিন বোনের জন্য ছোট্ট কানের দুল।
=====================================
এইতো সেদিন নানীর কাছে মাছ বাছতে শেখা,
এইতো সেদিন দাদীর কোলে শহীদ মিনার দেখা।
=====================================
এইতো সেদিন বাবার কোলে ১৫ কেজি ওজন,
এইতো সেদিন চাচার বিয়েতে পেটুক মায়ের ভোজন।
এইতো সেদিন খালার বাসায় রান্না সরসে ইলিশ,
এইতো সেদিন ফুপুর বাসায় বাবার নামে নালিশ।
=====================================
এইতো সেদিন মামার ডাকে দৌড়ে নেমে আসা,
এইতো সেদিন থেকে যাওয়া আসবো না আজ বাসা।
এইতো সেদিন বাবা আনত মা’র জন্য শাড়ী,
এইতো সেদিন সেই শাড়ী তে মা আমার সুন্দরী।
=====================================
ঘাড় ঘুরিয়েই এইতো সেদিন বদলে গেল যেমন,
মা বেঁচে নেই, বাবাও যেন করছেন কেমন কেমন।
খালার বাসায় হয়না যাওয়া মা মরার পরে,
ফুপু এখন একাই থাকেন ফুপা যাওয়ার পরে।
=====================================
চাচার খবর হয়না নেওয়া সময় যায় যে চলে,
মামা আমার রাগ করেছেন, খোজ নেইনি বলে।
=====================================
দাদী নানী কেও বেঁচে নেই, মুরুব্বীহীন ঘর,
আমরা আপন হয়েও যে একে অপরের পর।
=====================================9 Comments

Tanvir Alam Hira
পেশায় ডিজাইনার। কিন্তু জীবন যুদ্ধে অনেক কিছুই লিখেছি। এখন ও লিখি 🙂
শেষ কাতারে দাঁড়িয়ে আছি।
সামনের কাতারে শুধু কিছু মানুষ আছে,
আমার দিকে ঘুরে আমার দিকেই চেয়ে আছে,
তার সামনের কাতারে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছে তারা,
যাদের আমার কাছ থেকে নেয়া শেষ।
দেয়াল এ পিঠ ঠেকিয়েছি,
কাতার ও শেষ।
শেষ কাতারে দাঁড়িয়ে আছি, পিছনে দেয়াল,
জীবন ও শেষ।
Friends
Surja Mohon Ray
@surja1916017
Meghdipe (মেঘদ্বীপ)
@meghdipe
Shoriful Shoron
@shoriful-shoron
Prithvi-Sarker
@prithvi-sarker
আশফাকুল আউয়াল হিমেল
@ashfaqulawalhimel
মুজাদ্দিদ
@mk4u
তিমিরে আসক্ত
@mp3010
মো. মিকাইল অাহমেদ
@mekail2
Md. Nasim Hossain
@nasim3080


সুন্দর লিখেছেন