-
পরিচয়
=========
আমি চরিত্রহীন নই,
তবে সবার সাথেই হেসে কথা বলার খুব বাজে স্বভাব।
আমি ধর্ষক নই,
তবে পথের ধারে মেয়ে দেখি এক ঝলক মাত্র।
আমি মিথ্যাবাদী নই,
তবে কথা লুকানোর বদ অভ্যাসটা আগে থেকেই।
আমি অহংকারী নই,
তবে খুব গর্ব করি নিজের ব্যক্তিত্ব নিয়ে।
আমি লোভী নই,
তবে হালাল টাকার পিছনে দৌড়াতে ভাল লাগে।
আমি স্বার্থপর নই,
তবে নিজ স্বার্থ আগে বুঝে পরে অন্যের স্বার্থটাই বেশি বুঝি।
আমি রাগী নই,
তবে বাবা মা’র অপমান আমি সহ্য করতে আমি পারিনা।
আমি হিংস্র নই,
তবে মাঝে মাঝে একটু গর্জন করে উঠি সুরক্ষার জন্য।
আমি চোর নই,
তবে আমি অনেক কিছুই চুরি করি গোপনে নিভৃতে।
আমি বেইমান নই,
তবে প্রায় ভুলে যাই ইমান দেখাতে ব্যস্ততার কারনে।
আমি বোকা নই,
তবে সরলতার জীবনযাত্রায় আমি পারদর্শী।
আমি কিপটে নই,
তবে মাঝেমাঝে বিল না দেয়ার মিছে বায়না ধরি।
আমি দুর্বল নই,
তবে একটু বেশি শ্রম বা বিনা শ্রমেও ঘামিয়ে পরি।
আমি ভীতু নই,
তবে খুব অন্ধকারে আর কোলাহলে ভয় পেয়ে যাই।
আমি কাপুরুষ নই,
তবে মাঝেমাঝে বাধ্য করা হয় আমিও বাধ্য হয়ে যাই।
আমি অমানুষ নই,
তবে মাঝেমাঝে মানুষের ভয়ে অমানুষ সেজে যাই।
আমি গরীব নই,
তবে এক জুতোয় পাচ বছর কাটিয়ে দিতে ভালোবাসি।
আমি মৃত নই,
তবে খুব রাতে মরে যাই বেঁচে উঠি আবার ভোর সকালে।9 Comments

Tanvir Alam Hira
পেশায় ডিজাইনার। কিন্তু জীবন যুদ্ধে অনেক কিছুই লিখেছি। এখন ও লিখি 🙂
শেষ কাতারে দাঁড়িয়ে আছি।
সামনের কাতারে শুধু কিছু মানুষ আছে,
আমার দিকে ঘুরে আমার দিকেই চেয়ে আছে,
তার সামনের কাতারে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছে তারা,
যাদের আমার কাছ থেকে নেয়া শেষ।
দেয়াল এ পিঠ ঠেকিয়েছি,
কাতার ও শেষ।
শেষ কাতারে দাঁড়িয়ে আছি, পিছনে দেয়াল,
জীবন ও শেষ।
Friends
Surja Mohon Ray
@surja1916017
Meghdipe (মেঘদ্বীপ)
@meghdipe
Shoriful Shoron
@shoriful-shoron
Prithvi-Sarker
@prithvi-sarker
আশফাকুল আউয়াল হিমেল
@ashfaqulawalhimel
মুজাদ্দিদ
@mk4u
তিমিরে আসক্ত
@mp3010
মো. মিকাইল অাহমেদ
@mekail2
Md. Nasim Hossain
@nasim3080



খুব সুন্দর। যেন নিজের আত্মকথন কবির কবিতায় পড়লাম। শুভেচ্ছা নেবেন কবি।