Profile Photo

তানভীর আলম হীরাOffline

  • T.A.-Hira
  • স্বর্গে ঢুকেই মা কে খুজি,
    মা’গো তুমি কোথায়?
    পাশ থেকে ঐ শব্দ আসে,
    একটু দূরে,
    গাছের ছায়ায়,
    দৌড়ে চলে আয়।
    ===================
    একটু এগোতেই চেয়ে দেখি,
    মা যে আমার নীল শাড়িতে,
    এলি তবে লক্ষীসোনা,
    শেষ হল যে সময় গোনা।
    ===================
    তোর মামার সাথে কর রে দেখা,
    লোকটা এখানেও বড়ই একা।
    আর কোন কাজ নেই হাতীর,
    শুধু বসে বসে গল্প লেখা।
    ===================
    ফুপা তোর ঐ নদীর পারে,
    স্বর্গের সকল শিশুর সাথে,
    ঘর করেছে নদীর ধারে।
    ===================
    তোর দাদী ও নানীর দুখের গল্প,
    তোকে দেখলেই থামবে অল্প।
    ===================
    ঐ যে তোর শশুড় আব্বা,
    রোজ সকালেই হাটতে বেড়োয়,
    স্বর্গের যত ফুলের গাছে
    জ্বল দিয়ে পর ফুল কে কুড়োয়।
    ===================
    তোর খালুর আবাস ঐ উচুতে,
    স্বর্গের বড় দালান যেমন,
    তোর খালু যে প্রায় ই আসে,
    বড় আপা আছেন কেমন?
    ===================
    আরও অনেকেই ঐ যে ওখানে,
    যা দেখা করে আয়।
    সবাই তোর চেনা জানাই,
    সালাম দিয়ে আয়।
    ===================
    মা, স্বর্গ ও কল্পনা
    তানভীর আলম হীরা
    ২৮/১০/২০২১ (১ঃ৩০ am)

    17
    12 Comments

Tanvir Alam Hira

পেশায় ডিজাইনার। কিন্তু জীবন যুদ্ধে অনেক কিছুই লিখেছি। এখন ও লিখি 🙂

শেষ কাতারে দাঁড়িয়ে আছি।

সামনের কাতারে শুধু কিছু মানুষ আছে,
আমার দিকে ঘুরে আমার দিকেই চেয়ে আছে,

তার সামনের কাতারে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছে তারা,
যাদের আমার কাছ থেকে নেয়া শেষ।

দেয়াল এ পিঠ ঠেকিয়েছি,
কাতার ও শেষ।

শেষ কাতারে দাঁড়িয়ে আছি, পিছনে দেয়াল,

জীবন ও শেষ।

Skip to toolbar