Profile Photo

তানভীর আলম হীরাOffline

  • T.A.-Hira
  • Profile picture of তানভীর আলম হীরা

    প্রতিবন্ধী যাচ্ছি হয়ে,
    যাচ্ছি ভুলে সবই,
    ভাষার মাসে লিখছি হয়ে,
    নষ্ট ছড়ার কবি।
    ======================
    যাচ্ছি কোথায়?
    কোথায় যাবো?
    পরছে মনে নাকো।
    বন্ধু চল্ বেড়িয়ে আসি,
    বনশ্রীর ঐ সাকো।
    ======================
    যতই বেড়াই কক্স ও সাজেক,
    বাধ্য বাধক ভ্রমন,
    পাপী এ মন ঘুরতে যে চায়,
    আকাশ পানে পাখি উড়ে যেমন।
    ======================
    যতই ভুলি ভুলবো না যে,
    ১০০ টাকার ঐ সুখ,
    বন্ধু তুই আছিস বলেই,
    হাসি আমি, হাসে আমার বুক।
    ======================
    লক্ষ কাজের মাঝে ভাসি,
    একটু কাশি, একটু হাচি।
    কোটি কোটি দেনার মাঝে,
    একটু হাসি, একটু বাচি।
    ======================
    ভুলতে তো আর চাইনা কিছুই,
    চোখ বুঝে সুখ হাতরিয়ে ছুই,
    চোখ খুলে ভুল বুঝতে পেরে,
    পিছন ফিরে পা পিছিয়ে রই।
    ======================
    মিশে থাক তুই হাজারের মাঝে,
    ওরাই করুক সরব,
    তাদের মাঝে আমার গল্প,
    না হোক পড়া, কেও না পড়ুক,
    থাকুক হয়ে নিরব।
    ======================
    বন্ধু শুধু রাখিস মনে,
    যাসনে ভুলে অর্থ গুনে,
    আমিই ছিলাম, আমিই আছি,
    স্বচ্ছ মনে, বন্ধু হয়ে,
    এই নরকের মাঝে।
    স্বর্গে গেলে দেখা করিস,
    থাকবো আমি মা’র বুকেতে,
    সন্ধ্যা তারার সাজে।
    ======================
    কবিতার নাম – ছায়াবন্ধু
    (যে বন্ধুর সাথে হাজারো দিন পর দেখা হলেও মনে হয়, সেই আগের মতই শিকল, ৭ দিন কথা না বললে যার সাথে সম্পর্কে ফাটল ধরেনা, তাকে বলে ছায়াবন্ধু, যে ছায়ার মত থাকে, সব আলোতে দেখা যায়না, সবাই দেখতেও পায়না)

    সময়কাল – দুপুর ৩ঃ০১ – ২২.০২.২০২২

    11
    8 Comments

Tanvir Alam Hira

পেশায় ডিজাইনার। কিন্তু জীবন যুদ্ধে অনেক কিছুই লিখেছি। এখন ও লিখি 🙂

শেষ কাতারে দাঁড়িয়ে আছি।

সামনের কাতারে শুধু কিছু মানুষ আছে,
আমার দিকে ঘুরে আমার দিকেই চেয়ে আছে,

তার সামনের কাতারে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছে তারা,
যাদের আমার কাছ থেকে নেয়া শেষ।

দেয়াল এ পিঠ ঠেকিয়েছি,
কাতার ও শেষ।

শেষ কাতারে দাঁড়িয়ে আছি, পিছনে দেয়াল,

জীবন ও শেষ।

Skip to toolbar