Profile Photo

তানভীর আলম হীরাOffline

  • T.A.-Hira
  • Profile picture of তানভীর আলম হীরা

    বশীর ভাই এর খামার থেকে মুরগী হয়েছে চুরি,
    কে করেছে? কে করেছে? বজলু নাকি বুড়ি?

    বজলুই হবে, সেই করে, সেই আসল চোর।
    কোথায় বজলু? খুজ তারে। ঘারটা চেপে ধর।

    বজলু ছিল চায়ের টঙে টানছে সুখের টান,
    হাসান ডানে, মজিদ বামে ঝাপটে ধরল রান।

    বেধম পিটান, হাসান পেটে, মজিদ ঘুশায় পিঠে,
    বশীর এসে লাঠি নিয়ে, দিচ্ছে পায়ের গিটে।

    হাসান তোলে বাপ কে আর মজিদ তোলে মাকে,
    বজলু মিয়া জানেওনা কেন কিলান হচ্ছে তাকে।

    মোড়ল সুভাষ দৌড়ে এল, হচ্ছে কিসব ভাই,
    আর বলবেন না বশীর এর মুরগী খামারেতে নাই।

    গ্রামে বজলুই মুরগী চোর, সেই নাটের মুল,
    এই শুনেই মোড়ল সুভাষ হেচরে নিলো চুল।

    বেধম কিলান, হাসান গালে, মজিদ চাপে ধোর,
    সুভাষ দিচ্ছে গাল রে শালা বজলু মুরগী চোর।

    হটাৎ করে শব্দ এলো, মুরগী দিচ্ছে ডাক,
    বশীর বলে আমার মুরগী, বজলু নিপাত যাক।

    মুরগী চুরি হয়নি রে ভাই, আশেপাশেই ছিল,
    মধ্যিখানে বজলু মিয়া সিন্নি খেয়ে নিলো।

    একের কথায় কান দিয়ে ভাই সাজলো সবাই বোকা,
    দেখলো পরে, ভুল হয়েছে, এত বড় ধোকা!

    বজলু ও যে তুলশি তো নয় আলতো দুধে ধোয়া,
    শতক বারই থানার মাটি বজলুর চরন ছোয়া।

    শ এর অধিক মুরগী চুরি বজলুর দুটি ঘারে,
    নেশা করে পরে থাকে গ্রামের ধারে ধারে।

    এবার বজলু নির্দোশ হয়েও পার পেলোনা গায়ে,
    চোরের ট্যাগ একবার লাগলে কি আর এত সহজে যায়ে?
    ==================
    সত্য ঘটনা অবলম্বনে
    ==== কবিতা – ট্যাগ – ০৫/০৩/২০২২

    11
    6 Comments

Tanvir Alam Hira

পেশায় ডিজাইনার। কিন্তু জীবন যুদ্ধে অনেক কিছুই লিখেছি। এখন ও লিখি 🙂

শেষ কাতারে দাঁড়িয়ে আছি।

সামনের কাতারে শুধু কিছু মানুষ আছে,
আমার দিকে ঘুরে আমার দিকেই চেয়ে আছে,

তার সামনের কাতারে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছে তারা,
যাদের আমার কাছ থেকে নেয়া শেষ।

দেয়াল এ পিঠ ঠেকিয়েছি,
কাতার ও শেষ।

শেষ কাতারে দাঁড়িয়ে আছি, পিছনে দেয়াল,

জীবন ও শেষ।

Skip to toolbar