-
“খেয়াল”
হঠাৎ,
দেখলাম জ্যোৎস্নায় তোর স্নান,
মিষ্টি রোদ দিলো তার প্রমাণ,
বাতাস ছড়ালো তোর সুঘ্রাণ,
উন্মাদ আমি হলাম অম্লান,
হঠাৎ,
দেখলাম তোর পরণে এক বিরল শাড়ি,
কারিগর নাকি চাঁদের বুড়ি?
গায়ে অমূল্য অলংকার বাহারি,
কুড়িয়েছিলি কি, দিয়ে অতল সাগর পাড়ি?
হঠাৎ,
দেখলাম তোর খোঁপায় তারার ফুল,
বল না তোর মেকাপম্যান কি নজরুল?
ধুমকেতু যেন তোর চোখে কাজল রেখা টানে,
মরেই যাবো, ঐ স্নিগ্ধ চোখে তাকাশ না আমার পানে,
হঠাৎ,
দেখলাম তুই ঘোমটা তুলে হাসলি আয়নায়,
পুলকিত আয়নাও যেন লজ্জা পায়,
তোর রহস্যমাখা হাসি বল কার জন্য?
আমাতে ইশারা করলে আমি হতাম ধন্য,
হঠাৎ,
দেখলাম মেঘ যেন ভীড় করলো প্রান্তের নীড়ে,
প্রজাপতি যেমন তোর শাড়ির পাড়ে,
আকাশের রংধনু ছিল যেন তোর হাতের চুড়ি,
আজ ভাবনায় বেলা ফুরিয়ে এলে, দেখি তোর দেয়া ঘড়ি—তানভীর তীব্র
8 Comments
Friends
Sorufa Soru
@shopner-balika
Apurba Saha
@apurba-saha
Sam E Jahan Upoma
@samejahanpoma
আশ্রাফুজ জামান তানবীন
@ashrafujjaman001
Shohag arnob
@shohagarnobgmail-com
অরিন্দম সাইফুল্লাহ
@arindam-saifullah
নিশাত আনজুম
@nishathunzom
মীর অনাবিল
@miranabil
মেহাস হালদার
@mehedi-mihi



খুব সুন্দর হয়েছে