তুলট | Md. Hasan Tareque | Activity
তোমার জন্যে, 
একটা ডাক বাক্স বানিয়েছি মনের দেয়ালে।
রোজ কত চিটি জমা পড়ে, 
হরেক রকম বেনামি খামে। 
বিধস্ত নিলীমা তে কিংবা খুব ঘোর বরষায়, 
চিটি এসে জমা হয় সেই ডাক বাক্সে ই।
চেনা অচেনা অনুভূতি মাখা,
 নীল আকাশের রংধনুতে আঁকা। 
অন্ধকার দেয়াল পেরিয়ে, 
চিটি এসে জমা হয় সেই ডাক বাক্সেই।
কত কথা, কত আর্তনাদ, 
সাদা রংয়ের স্বপ্ন গুলো,
দূরের ল্যাম্প পোস্ট ছাড়িয়ে, গোঁধলী বেলায়।
চিটি এসে জমা হয় সেই ডাক বাক্সেই।
অদূরে স্টেশনে ট্রেনের অপেক্ষায় প্রিয় মুখ, 
বিকেল গড়িয়ে সন্ধ্যেই হারিয়ে যাওয়া শালিকের  দূরু দূরু বুক, 
একটু পরে নিয়ন আলোয় ভালবাসার খুনসুটি, 
নিঝুত রাতের চাঁদটি নিয়ে আসবে চাঁদের বুড়ি। 
ঠিক তখনই,
চিটি এসে জমা হয় সেই ডাক বাক্সেই।
ক্লান্ত মন অপেক্ষায়,  ব্যস্ত মন ফিরবে বাসায়, 
পছন্দের বরণ ডালায় সাজায়ে,
এলো বুঝি  পথ মাড়িয়ে, ভালবাসার ঢল নামিয়ে,
ঠিক তার অপেক্ষায়.....  
চিটি কি আসবে সেই ডাকবাক্স টায়??
তোমার জন্যে,
একটা ডাক বাক্স বানিয়েছি মনের দেয়ালে।
রোজ কত চিটি জমা পড়ে,
হরেক রকম বেনামি খামে।
বিধস্ত নিলীমা তে কিংবা খুব ঘোর বরষায়,
চিটি এসে জমা হয় সেই ডাক বাক্সে ই।
চেনা অচেনা অনুভূতি মাখা,
 নীল আকাশের রংধনুতে আঁকা।
অন্ধকার দেয়াল পেরিয়ে,
চিটি এসে জমা হয় সেই ডাক বাক্সেই।
কত কথা, কত আর্তনাদ,
সাদা রংয়ের স্বপ্ন গুলো,
দূরের ল্যাম…Read More
আমি
- ওহ, তুমি? কেমন আছ?
-ভাল, কিভাবে ছিনলেন?
- আমার দুনিয়াটা খুবই সংকীর্ণ, মনের আঙ্গিনায় খুব কমই পড়ে কাহারো পদচিহ্ন।।
- ওমা, আপনি এত কাব্যিক কথা শিখলেন কোথায়?
- আমার শিক্ষক বলতে, স্কুল -কলেজের খুব কমই মনে আছে। অবহেলা, অনাদর, আক্ষেপ, না পাওয়ার কষ্ট, জৈষ্ট্যের রৌদ্রতায় ভরা পথ, মৃত সূর্যের স্নান অথবা জোৎস্না ভরা চাঁদ ই আমার শিক্ষক। এরাই আমাকে কাব্যের ভাষায় বলতে শিখিয়েছে। 
- মনে হয় আপনার প্রেমে পড়ে যাচ্ছি।
- ভুল করছ। আমি এক বৃক্ষের ন্যায়। ক্ষনিকের পথিকরা, খাঁ খাঁ রোদে আমার কাছে আশ্রয় নেয়, সময়ে সময়ে ফুল-ফল, প্রয়োজনের তরে ব্যবহার বইকি আমার কাছে আর কিছুই পায় না। নতুবা আমি গ্রীষ্মের সূর্যকিরণে সমূদ্ভাসিত, আষাঢ়ে রাতে বৃষ্টিস্নাত, শীতের সকালে ঝরে পড়া অথবা বৈশাখে উপছে পড়া।
- আপনার সাথে থাকতে দিবেন আমাকে?
- আমি কোন এক বসন্ত এলে উজ্জ্বীবিত হই, উত্তরে বাতাসে বহমান নিথর প্রাণ। হয়ত কোন বসন্ত পর্যন্ত তুমি থাকবে, বসন্ত শেষে চলে যাবে, ঠিক যেমন যাবে আমায় ধরে বেড়ে উঠা ঢাল-পাতা।
আমি
– ওহ, তুমি? কেমন আছ?
-ভাল, কিভাবে ছিনলেন?
– আমার দুনিয়াটা খুবই সংকীর্ণ, মনের আঙ্গিনায় খুব কমই পড়ে কাহারো পদচিহ্ন।।
– ওমা, আপনি এত কাব্যিক কথা শিখলেন কোথায়?
– আমার শিক্ষক বলতে, স্কুল -কলেজের খুব কমই মনে আছে। অবহেলা, অনাদর, আক্ষেপ, না পাওয়ার কষ্ট, জৈষ্ট্যের রৌদ্রতায় ভরা পথ, মৃত সূর্যের স্নান অথবা জোৎস্না ভরা চাঁদ ই আমার শিক্…Read More
একটি প্ল্যাট ফর্মের গল্প,
কত ট্রেন আসে আর থামে, ক্ষনিকের তরে,
কেউ বা দিনের পর দিন, কারো বা সময় অল্প।
সাদা কালো সংখ্যায় আঁকা,
নিয়ন আলোয় ভরা টিনের ফাঁকের ঠিকরে পরা, জোৎস্নায় রাত জাগা,
শত শত যাত্রীদের ভীড়ে, 
কারো ব্যাস্ততা, কারো বা অজস্র ব্যাথা,
কারো ঠায় দরকার, কারো বা হতাশা।
হঠাৎই একটি ট্রেনের দেখা,
ভালবাসার হিমেল হাওয়ায় ভাসা,
এক পশলা বৃষ্টির ঝাঁক শেষে,
যেমন রংধনুর আঁকা।
সেই ট্রেন ক্ষনিকের তরে আসে আর যায়,
প্ল্যাটফর্ম টা শুধু তাকিয়ে রয়।
কত যাত্রী তার গন্তব্যে পৌঁছায়, 
ব্যাস্ত সে তার সময় নাই।
শত ব্যাস্তদের জন্য সময় আছে,
সময় নেই শুধু প্ল্যাটফর্মের থামার জন্যে।
তবু একদিন মধ্য রাতে তারার আলোয়, 
বলবে সে তার মনের কথা।
শুরু হয় অপেক্ষা,
বৃষ্টিতে ভেজা বা রোদে পোড়া। 
কত শত ব্যাস্ত যাত্রীদের ভীড়ে,
দূরের শত মেঘ মাড়িয়ে,
নীল আকাশের বিকেলে বেড়াতে আসা,
পাখিদের ঝাঁকের ফাঁকে,
 আঁকা বাঁকা সেই পথটায়।
যে পথ বয়ে  গেছে দিগন্ত থেকে দিগন্তে,
দূর থেকে দূরান্তে। 
সে ভাবে, তার অপেক্ষার শেষ কবে? 
তাকে চমকে দিয়ে এল কাঙ্খিত ক্ষণ,
হিমেল পরশে হারিয়ে যায় সে দূরের কাঁশবন,
আসছে সে ঝঁকঝঁকাঝঁক শব্দে,
কত প্রিয় মুখ হাস্যজ্জ্বল চেহারা, প্রিয়জনদের দেখবে বলে। 
সে এমনই হাসি ফোঁঠায় অনেকের তরে, 
কাঁদায় আবার কাউকে দূরে সরিয়ে নিয়ে।
ঠিক সেই মধুর ক্ষণটা,
সূর্যটা অস্ত যাবে, গোঁধলীকে জানিয়ে বিদায়,
আসছে সে, খুব কাছে। 
এলো ও সে,
তার বুক পাড়ি দিয়ে, চলে গেল অন্য প্ল্যাট ফর্মে।
থামল না একটু ক্ষনের জন্যে, 
থামল না তার অপেক্ষার প্রহর ফুরানোর জন্য,
কিংবা কোন প্রিয় মুখের হাঁসির দেখার জন্য।
আজও
প্ল্যাট ফর্ম একা দাড়িয়ে, ঠিকরে পরা জোৎস্নায়।
মধ্যরাতে আসবে ট্রেন প্রিয়মুখ দেখার আশায়,
অথবা প্রিয়জনের স্পর্ষটা, বিদায় বেলায়।
এই দেখেই, তার সময় বেশ কেঁটে যায়।
একটি প্ল্যাট ফর্মের গল্প,
কত ট্রেন আসে আর থামে, ক্ষনিকের তরে,
কেউ বা দিনের পর দিন, কারো বা সময় অল্প।
সাদা কালো সংখ্যায় আঁকা,
নিয়ন আলোয় ভরা টিনের ফাঁকের ঠিকরে পরা, জোৎস্নায় রাত জাগা,
শত শত যাত্রীদের ভীড়ে,
কারো ব্যাস্ততা, কারো বা অজস্র ব্যাথা,
কারো ঠায় দরকার, কারো বা হতাশা।
হঠাৎই একটি ট্রেনের দেখা,
ভালবাসার হিমেল হাওয়ায়…Read More
এই শোন, কাল তুমি লাল শাড়ি পড়ে এসো,
ঠিক লাল টুকটুকে,
লাল গোলাপের মত না, রক্তজবার মত।
ঠিক তখন যখন পৃথিবী রৌদ্রস্নান সেরে
চুল শুকবে গোধূলী বেলায়।
আর একঝাক শঙ্খচিল উড়ে যাবে দক্ষিণা হাওয়ায়।
ঠিক তখন, যখন হাসনাহেনা হাসবে বাগানে বাগানে,
নীল প্রজাপতির আনাগোনা থাকবে তাদের আশেপাশে। 
ঠিক তখন, যখন ল্যাম্পপোস্টের নিচে আশ্রয় নেয়া মা তার শিশুর কান্না থামাতে ব্যাস্ত, 
ঠিক সে দুপুর বেলায়।
বাবা নিয়ে আসবে ছমছম বা হালুয়া কোন এক নীল থালায়।
একশ একটি লাল গোলাপ হাতে, 
বলব ভালবাসি হাটু গেড়ে।
শহরের এই প্লাস্টিকের মোড়া আবেগ মাড়িয়ে,
তোমার লাল লিপিস্টক মাখা ঠোঁট জোড়া বেকিয়ে, 
নিবে কি সেই ভালবাসার নিবেদন দুহাত বাড়িয়ে?
তবে জেনে রেখ, 
হয়ত আমায় নিয়ে সংসার করার, 
তোমার অনেক দিনের সাধ,
একটি নীল থালা আসবাব,
 আমাদের ঘর হবে ফুটপাত।।
কবিতা: নীল থালা
১০:৫৭!!  ১ মে ২০২১
এই শোন, কাল তুমি লাল শাড়ি পড়ে এসো,
ঠিক লাল টুকটুকে,
লাল গোলাপের মত না, রক্তজবার মত।
ঠিক তখন যখন পৃথিবী রৌদ্রস্নান সেরে
চুল শুকবে গোধূলী বেলায়।
আর একঝাক শঙ্খচিল উড়ে যাবে দক্ষিণা হাওয়ায়।
ঠিক তখন, যখন হাসনাহেনা হাসবে বাগানে বাগানে,
নীল প্রজাপতির আনাগোনা থাকবে তাদের আশেপাশে। 
ঠিক তখন, যখন ল্যাম্পপোস্টের নিচে আশ্রয় নেয়া মা…Read More
ঝুম ঝুম শব্দে বৃষ্টি নেমেছে। একটু আগেও আকাশটা কেমন গুমরা মুখো ছিল। আকাশের উত্তর পাশে দুয়েকটি কাক ও উড়তে দেখা গিয়েছিল। 
হঠাৎ হুড়মুড় করে এমনভাবে বৃষ্টি আসার মানেটা গনি মিয়া বুঝতে পারল না।
বিড়বিড় করে কি যেন বলতে লাগল গনি মিয়া, সম্ভবত বৃষ্টিকে গালি দিচ্ছে। 
পৃথিবীটা আসলে এমনিই। কারো জন্য বৃষ্টিটা সাক্ষাৎ যমদূত, কপোত কপোতিদের জন্য রোমান্টিক মূহুর্ত, কবিদের জন্য দু এক লাইন কবিতার খোড়াক।
গনি মিয়া সেই সকালে রিক্সা নিয়ে বের হয়, সন্ধ্যা হতে হতে বাসায় ফিরে যায়। মাঝে মাঝে মালিকের ভাড়া বুঝিয়ে দিয়ে দুই তিনশ টাকা থাকে,  আবার মাঝে মাঝে তা ও থাকে না। 
তবে আজকের দিনটা তার জন্য খুবই মন্দ। ভাড়া নেই বললেই চলে।
-অই মামা, যাবা? 
-কই যাইবেন?
-উত্তরা দিয়া আসো
আর কিছু না বলে উঠে পড়ল রিক্সায়। গনি মিয়াও বিড়িটা শেষবারের মত সুখ টান দিয়ে ফেলে দিয়ে রিক্সায় চড়ে বসে। 
বিড়ি টানার মধ্যেও অনেক রকমের হের ফের থাকে। এদের না দেখলে বুঝাই যায় না।
হালকা বাতাস, সাথে বৃষ্টি। গনি মিয়ার রিক্সা টানতে একটু কষ্টই হচ্ছিল। এদিকে প্যাসান্জারের তাড়া। 
-অই মিয়া, জোরে টানো খানাপিনা খাও নাই নাকি? জোরে টানো মিয়া। 
লোকটার মুখে খানাপিনার কথা শুনেই গনি মিয়া টের পেল সত্যিই সে সকাল থেকে কিচ্ছু পেটে পড়েনি, তলপেটের নাড়িভুড়ি নড়েচড়ে উঠল। 
-অই মামা কত হইছে? 
-৭০ টেহা
- কি মিয়া? ফাজলামি করো? ৭০ টাকা ভাড়া তোমার মুখে আসে কেমনে? 
-মামা দিলে দেন না, দিলে না দেন। ভাড়া ৭০ টেহাই।
-অই মিয়া ত্যাদাড়ামি করো কেন? চিনো মুরে? এক মাইর দিয়া সোজা কইরা দিমু
-এহানে ত্যাদাড়ামির কি দেখলেন? দিলে দেন না দিলে ভাগেন। ৭০ টেহা দেওন লাগবো
লোকটা রেগে গিয়ে গনি মিয়ার মুখ দিল এক তাপ্পড়। গনি মিয়া গাল ধরে বিস্ফোরিত চোখে তাকিয়ে আছে।
লোকটা গালাগালি করেই টাকা ছুড়ে মেরে চলে গেল। 
শালা আসছে বড়লোকি দেখানোর জন্য। গনি মিয়ার ইচ্ছা হয় লোকটাকে পিছন থেকে গিয়ে মুনের সুখে একটা লাত্তি মারার। কিন্তু পরক্ষনেই থমকে যায়। ওরা জানে সভ্য সমাজে ওরা শুধু তাপ্পড় খাওয়ার যোগ্য। তারা কাউকে মারুক সভ্য সমাজ সেটা মানবে না। 
না আজ আর চালাবে না, রিক্সা গ্যারেজে ডুকিয়ে দিবে। 
গনি মিয়ার মনে পরল তার মেয়ে থাকে চাল আনার জন্য বলেছিল। চাল আনলে হয়ত রান্না হবে, না হয় চুলো জ্বলবে না। আধা কেজি চাল নিয়ে বাসার দিকে রওনা দিল।
ঝুম বৃষ্টি নেমেছে, টিনের চালে ঝুম ঝুম বৃষ্টি। ঠিক যেন একদল পরীরা ঝুমকো পায়ে টিনের চালে নাচতেছে। সমান তালে, তালের মধ্যে কোন হের ফের নেই। বৃষ্টিও খুব মজা পাচ্ছে। তাই লাগামহীন ভাবে তার অস্তিত্বের জানা দিচ্ছে।
গনি মিয়া বস্তির মুখেই এসে পরল, সন্ধ্যা নেমে এল। 
হঠাৎ পা পিছলে পড়ে গেল মাটিতে, ভেজা মাটিতে চাল গুলো চারিদিকে ছড়িয়ে পড়লো। বৃষ্টির তীব্রতা আরো বেড়েছে, গনি মিয়া কাকভেজা চোখে তাকিয়ে আছে চাল গুলির দিকে। চাল গুলো যে যার মত পানির সাথে ভেসে চলে গেল। 
- বাবা চাল আনোনি?? খুব খিদে পাইছে।
- না রে মা, আনতে পারিনি। 
বৃষ্টির শব্দে দুজনের কান্না চাপা পড়ে গেল সেই সব মানুষদের কাছে, যাদের কাছে বৃষ্টি মানে এককাপ গরম চা কিংবা কফি অথবা বৃষ্টি মানে এক রাশ বিরহের মূহুর্ত বা জানালার ফাঁকে চোখ দুটি ভাসিয়ে দিয়ে বৃষ্টিবিলাস দেখার আনন্দে বিভর।
-ক্ষিধে
-নীল স্পর্শ (Md. Hasan Tareque)
হঠাৎ হুড়মুড় করে এমনভাবে বৃষ্টি আসার মানেটা গনি মিয়া বুঝতে পারল না।
বিড়বিড় করে কি যেন বলতে লাগল গনি মিয়া, সম্ভবত বৃষ্টিকে গালি দিচ্ছে।
পৃথিবীটা আসলে এমনিই। কারো জন্য বৃষ্টিটা সাক্ষাৎ যমদূত, কপোত কপোতিদের জন্য রোমান্টিক মূ…Read More
Md. Hasan Tareque changed their profile picture