Profile Photo

Md. Hasan TarequeOffline

  • Tareque
  • Profile picture of Md. Hasan Tareque

    Md. Hasan Tareque

    4 years, 8 months ago

    এই শোন, কাল তুমি লাল শাড়ি পড়ে এসো,
    ঠিক লাল টুকটুকে,
    লাল গোলাপের মত না, রক্তজবার মত।
    ঠিক তখন যখন পৃথিবী রৌদ্রস্নান সেরে
    চুল শুকবে গোধূলী বেলায়।
    আর একঝাক শঙ্খচিল উড়ে যাবে দক্ষিণা হাওয়ায়।

    ঠিক তখন, যখন হাসনাহেনা হাসবে বাগানে বাগানে,
    নীল প্রজাপতির আনাগোনা থাকবে তাদের আশেপাশে।

    ঠিক তখন, যখন ল্যাম্পপোস্টের নিচে আশ্রয় নেয়া মা তার শিশুর কান্না থামাতে ব্যাস্ত,
    ঠিক সে দুপুর বেলায়।
    বাবা নিয়ে আসবে ছমছম বা হালুয়া কোন এক নীল থালায়।

    একশ একটি লাল গোলাপ হাতে,
    বলব ভালবাসি হাটু গেড়ে।

    শহরের এই প্লাস্টিকের মোড়া আবেগ মাড়িয়ে,
    তোমার লাল লিপিস্টক মাখা ঠোঁট জোড়া বেকিয়ে,
    নিবে কি সেই ভালবাসার নিবেদন দুহাত বাড়িয়ে?

    তবে জেনে রেখ,
    হয়ত আমায় নিয়ে সংসার করার,
    তোমার অনেক দিনের সাধ,
    একটি নীল থালা আসবাব,
    আমাদের ঘর হবে ফুটপাত।।

    কবিতা: নীল থালা

    ১০:৫৭!! ১ মে ২০২১

    7
    5 Comments

Md. Hasan Tareque

Officer at City Bank

  1. আমি ছেলেটা খুব নিরব থাকতে পছন্দ করি। একা থাকতে পছন্দ করি, এটাতে আমার একগেয়েমিতা আসে না। নিজের ভাবনা গুলোকে প্রাণ দেয়ার চেষ্টা করি।
  2. জোৎস্না খুব পছন্দ আমার। চাঁদ দেখি প্রতি রাতে। মনে হয় আমার আব্বু থাকে সে চাঁদে। খুব মিস করি আব্বুকে।
  3. যদি ক্যারিয়ারের কথা বলি, তো সিটি ব্যাংকে কর্মরত আছি আর যদি পড়ালেখার কথা বলি তো এখনও এমবিএ (একাউন্টিং নিয়ে) করছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে।
  4. প্রকাশ করার মত এতটুকুই

Skip to toolbar