Profile Photo

Md. Tariqul IslamOffline

  • tariqulmasum
  • Profile picture of Md. Tariqul Islam

    Md. Tariqul Islam

    5 years ago

    শরৎ এলো
    – তরিকুল ইসলাম মাসুম

    শরৎ এলো, ক’দিন হলো
    বর্ষাকালটা বিদায় নিলো!
    ভাবছি ক’দিন লিখবো কিছু,
    সর্দি জ্বরটা লাগছে পিছু ৷

    শরৎ এলো, বর্ষা গেলো;
    বৃষ্টি-বাদল কি থেমে রইলো?
    না না না, আকাশটা হচ্ছে কালো
    নিম্নচাপ যে বেড়েই চললো!

    শরৎ এলো, বেজায় ভালো
    আউশ ধান সব কাটা হলো৷
    সোনালী আঁশের আঁশ শুকালো
    বিক্রি করে মুদ্রা হলো ৷

    শরৎ এলো, আকাশ যে কালো
    ক্ষণে ক্ষণে বজ্রপাত হলো,
    কত জনের প্রাণ যে নিলো!
    কাশবনে সাদা ফুল ফুটলো৷

    আষাঢ় গেলো, শ্রাবণ গেলো
    বর্ষা তবু রয়েই গেলো ৷
    মৌসুমেতে পরিবর্তন হলো
    তবুও তো শরৎ এলো ৷৷
    তারিখ: আগস্ট, ২০২১/ ঝিনাইদহ ৷

    6
    3 Comments
Skip to toolbar