-
দিও
মোঃতওহিদুল ইসলামমৃত্যু দিও সুখের দিনে
দুখের দিনে নয়
তোমার নামটা আমার মুখে
যখন উচ্চারিত হয়।
শ্রেষ্ঠ মাসের শ্রেষ্ঠ দিনে
সকল কিছু ভুলে
আমি যেন তোমার ডাকে
যাই খুশির ছলে।
যেই মাসে ইবলিশ থাকে
শিকল পরে বন্দি
আমায় ডেকো তোমার কাছে
করতে প্রণয় ফন্দি।
তোমার প্রেমের খেলার মাঠে
বিজয়ী মোরে করে
মন্দ কর্ম ফেলে দিও
না দেখার ভান করে।
নিষ্পাপ শিশু পুষ্প কলি
যেই গুণে গুণাম্বিত
তেমন করে আমায় তুমি
করো দয়াল গর্বিত।
ঢের বেশি চাইনা আমি
শেষ বেলার মাঠে
তোমার করুণা গুণে যেন
শান্তি সুখ জুটে।
(১৮/৪/২১ইং)2 Comments
Friends
Rakib Moyen
@rakib-hossain-moyen
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor
তুলট ডেস্ক
@toulot
Rehana Akter
@rehana-akter
তুঘলকি কবি
@anwar


শান্তির আশায় জীবন পেরিয়ে যায়। শান্তি মেলে না। সুন্দর।