Profile Photo

Tauhidul IslamOffline

  • Tauhidul-Islam
  • Profile picture of Tauhidul Islam

    Tauhidul Islam

    5 years ago

    কবি চায়
    মোঃতওহিদুল ইসলাম

    কিছু কবির কিছু কথা যুগে যুগে বেঁচে রয়
    কিছু কথা স্মৃতি হয়ে কানে কানে কথা কয়।
    কিছু কথা বাণী হয়ে আঁধারেতে আলো জ্বলে
    কিছু কথা হাসিমুখে রুদ্রতার পথ খোলে।
    কল্যাণের শতবাণী ধ্যানে জ্ঞানে লিখে যায়
    পথহারা জনতা আলো ভবে ফিরে পায়।
    কবির বিবেকের জমানো কথা নির্ভয়ে লিখে
    আগামীর পথ দেখায় শতরূপে পৃথিবীর বুকে।
    সত্যের মহাবাণী কবিরাও লিখে মানবের তরে
    সে কথার ইতিহাস লিখা পাই বই জুড়ে জুড়ে।
    অনুরাগে সুন্দরে কবি খোঁজে মানবের সুখ
    দুঃখ লাঞ্ছনায় কারো যেন নাহি ফাটে বুক।
    দিবানিশী কবি খোঁজে শান্তির যুক্তি
    কি কথা লুফে মানুষ পাবে শুধু মুক্তি।
    (০২/০৬/২১ইং)

    3
    3 Comments
    • কবি সত‍্যের সন্ধানী। শুভ কল‍্যানের কথা বলে। অভিনন্দন সুন্দর কবিতার জন্য।

    • “কল্যাণের শতবাণী ধ্যানে জ্ঞানে লিখে যায়
      পথহারা জনতা আলো ভবে ফিরে পায়।”❤️

    • কবিরা যুগ ধরে গেয়ে যায় সত্যের গান। প্রীতি ও শুভেচ্ছা কবি সুন্দর কবিতার জন্যে।

Friends

Profile Photo
Rakib Moyen
@rakib-hossain-moyen
Profile Photo
ভাস্কর
@vaskarchou
Profile Photo
Prithula Zaman
@prithula
Profile Photo
AdabenTatali
@adabentatali
Profile Photo
Sharbanam Gupta
@sharbanam-gupta
Profile Photo
Rehana Akter
@rehana-akter
Skip to toolbar