Profile Photo

Tauhidul IslamOffline

  • Tauhidul-Islam
  • Profile picture of Tauhidul Islam

    Tauhidul Islam

    5 years ago

    পাবেনা ফুল
    মোঃতওহিদুল ইসলাম

    কত কথা কত স্মৃতি
    আজো পড়ে মনে
    ভুলি নাই ভুলি নাই
    আমি ক্ষণে ক্ষণে।
    হাসি মুখে কত কথা
    কত লেনা দেনা
    শোক দুখ সয়ে গেছি
    তবু নেই মানা।
    ঢের বেশি মনে পড়ে
    সে কথা মোর
    যে কথা শোনে আমি
    হয়েছি গো তোর।
    আশা ছিলো প্রেম ছিলো
    সদা দু’টি প্রাণে
    চোখে চোখে কথা হতো
    কত না লগনে।
    আজ কেন সে কথা
    স্মৃতি হয়ে রয়
    কানে কানে দিবা নিশী
    কেন কথা কয়?
    ভুল করে ভুল পথে
    যাবে যদি চলে
    দু’টি হাত ধরে কেন
    টেনে নিলে কোলে?
    ছোট ছোট ভুল যদি
    ছিলো গো মোর
    তাই বলে কেন তুমি
    ফেলে দিলে দূর?
    অতি মোহে যে করে
    শুধু শুধু ভুল
    সে পাবেনা খুঁজে ভবে
    কোন দিন ফুল।
    (১২/০৬/২১ইং)

    4
    2 Comments

Friends

Profile Photo
Rakib Moyen
@rakib-hossain-moyen
Profile Photo
ভাস্কর
@vaskarchou
Profile Photo
Prithula Zaman
@prithula
Profile Photo
AdabenTatali
@adabentatali
Profile Photo
Sharbanam Gupta
@sharbanam-gupta
Profile Photo
Rehana Akter
@rehana-akter
Skip to toolbar