Profile Photo

Tauhidul IslamOffline

  • Tauhidul-Islam
  • Profile picture of Tauhidul Islam

    Tauhidul Islam

    5 years, 1 month ago

    পালাবে কই
    মোঃতওহিদুল ইসলাম

    মরন সবার পিছে পিছে ছায়া হয়ে ঘুরে
    লকডাউনে টাউন ছেড়ে পালিওনা দূরে।
    যার যে ভাবে মরন হবে বিধির বিধান মতে
    ব্যস্ত হবে সবাই সেথায় খুশি মনে যেতে।
    মৃত্যু থেকে পার পাবেনা এ জগতে কেউ
    সময় থাকতে ঐ প্রেমে মনে জাগাও ঢেউ।
    যাঁর কাছে নতশিরে চাইলে পাবে ক্ষমা
    তাঁর দয়ার নেই তুলনা নেইকো পরিসীমা।
    রহমতের ঐ এলো মাস মাহে রমজান
    ক্ষমার তরে তাঁর তরে জান কর কুরবান।
    চাইলে পানাহ সফল হবে ব্যর্থ হবে নাকো
    শান্তির আশা করলে সবে একটু তারে ডাকো।
    এমন সুযোগ আর পাবেনা হয়তো কেহ খুঁজে
    সুখের চাবি সময় থাকতে নিও সবাই বুঝে।
    ভয় পেয়ে পালিয়ে যাবার নেইতো প্রয়োজন
    খোদার প্রেমে মত্ত হয়ে হওনা প্রিয়জন।

    4
    3 Comments
    • মহামারীর এই দিনে তোমার কবিতায় প্রান জুড়াবে পাঠক।

    • সময়টা পালানোর নয় সচেতনতা ও মানবতার। ভালবাসা রইল কবি ও কবিতার প্রতি।

    • এমন সুযোগ আর পাবেনা হয়তো কেহ খুঁজে
      সুখের চাবি সময় থাকতে নিও সবাই বুঝে।
      ভয় পেয়ে পালিয়ে যাবার নেইতো প্রয়োজন
      খোদার প্রেমে মত্ত হয়ে হওনা প্রিয়জন। … ছড়িয়ে পড়ুক সবার মাঝে খোদা প্রেম ।। শুভকামনা ।।

Friends

Profile Photo
Rakib Moyen
@rakib-hossain-moyen
Profile Photo
ভাস্কর
@vaskarchou
Profile Photo
Prithula Zaman
@prithula
Profile Photo
AdabenTatali
@adabentatali
Profile Photo
Sharbanam Gupta
@sharbanam-gupta
Profile Photo
Rehana Akter
@rehana-akter
Skip to toolbar