Profile Photo

চিন্তাতরঙ্গিনীOffline

  • thoughtwaves
  • ছদ্মবেশী চিন্তাতরঙ্গিনী
    —– চিন্তাতরঙ্গিনী

    আজ কোনো কবিতা শোনাতে আসিনি।
    আজ কোনো গল্প শোনাতে আসিনি।
    আমি চিন্তাতরঙ্গিনী,
    গভীর চিন্তায় মগ্ন এক তরঙ্গ।
    যার তরঙ্গে বৈঠা বায় হরেক রকম তরী,
    যার তরঙ্গে মিলিয়ে যায় হাজারো চিন্তার খনি।
    এসেছি দু’দণ্ড কথা বলতে
    শুধু বলতে চাই বলে।
    এসেছি দু চোখ ভরে দেখতে শ্রোতাদের চাহনি।
    আমি যে সে চাহনি আয়নায় দেখিনি কখনো।
    মেঘে ঢেকে যায় নাকি ফোটে সতেজ ফুল,
    আমি যে সে চাহনি আয়নায় দেখিনি কখনো।
    সে সৌরভ কি ধবল মেঘের মত স্নিগ্ধ নাকি অরণ্যের পোড়া রোদের মায়া?
    চোখে কি তার সমুদ্রের ছায়া নাকি মহাকাশের শূন্যতা?
    কথায় কি তার শৈলের নীরবতা নাকি ঝর্নার চঞ্চলতা?
    সে শ্রোতার মনে কি স্নেহের পরমতা নাকি কোনো নীরব ছায়াপথ?
    কখনো কি মেঘে গর্জনে ঝরে বৃষ্টির ধারা?
    কখনো কি নদী ভাঙনের মত মিলায় জলধারায়?
    কখনো কি তরঙ্গ তার রূপ নেয় ধ্বনি?

    4
    5 Comments
    • একরাশ চিন্তা আর ছন্দের পাহাড় 🤍

    • আপনার চিন্তার তরঙ্গে ভেসে যেতে বেশ ভালো লাগল।

    • অসম্ভব সুন্দর লেখণী আপনার ।

    • মুগ্ধ হলাম। আপনার এই ‘চিন্তাতরঙ্গিনী’ রূপটি বেশ রহস্যময় এবং একই সাথে স্নিগ্ধ। এটি কোনো নির্দিষ্ট উত্তরের খোঁজে নয়, বরং অনুভবের এক নিরবচ্ছিন্ন যাত্রার গল্প বলে। শব্দের বুনন এবং উপমাগুলো সত্যিই অসাধারণ হয়েছে।

    • চিন্তাতরঙ্গিনীর চিন্তার দোলায় ভাসবো আবারো। নতুন লেখার অপেক্ষায় রইলাম।

Skip to toolbar