Profile Photo

চিন্তাতরঙ্গিনীOffline

  • thoughtwaves
  • মেঘের নাট্যশালা
    —চিন্তাতরঙ্গিনী

    মেঘের সাথে আমার যেন জনম ধরে মিল,
    যখনই আসে পাগল করে, মন করে রঙিন।
    কখনো লালচে, কখনো নীলচে আবার কখনো কালচে,
    কখনো আবার ধূসর রঙে মলিন মলিন করছে।
    সাদা মেঘের ভেলা নিয়ে কখনো রোদে দোলে,
    ভেসে ভেসে নিয়ে যায় কল্পনার এক আদলে।
    মেঘ এলে ঝড় ওঠে, পরে ঝুম বৃষ্টি,
    ঝিরঝিরি কি টাপুরটুপুর কি এক অনাসৃষ্টি।
    ঋতুর পর ঋতু আসে ভর করে মেঘে,
    কখনো ভারী কখনো তরী কখনো রঙের ছড়ি।
    মেঘের আভায় রোদ ও ছায়া খেলে পুরো জমি,
    মায়া মাখা ছায়ার খেলায় মন নেয় কিনি।

    1
    3 Comments
    • চিন্তাতরঙ্গিনী, আপনার লেখা ‘মেঘের সাথে আমার যেন জনম ধরে মিল’ লাইনটা পড়লাম, সত্যি খুব দারুণ আর মায়াবী একটা অনুভূতি ফুটিয়ে তুলেছেন আপনি।

    • চিন্তাতরঙ্গিনী, মেঘের রঙের বদল আর বৃষ্টির ছন্দের যে রূপ আপনি ফুটিয়ে তুলেছেন, তা পাঠক হিসেবে আমাকে এক অদ্ভুত মায়াবী জগতে নিয়ে গেল। শব্দের এই চমৎকার খেলায় আপনার কল্পনাশক্তি আরও উজ্জ্বল হয়ে উঠুক, এই শুভকামনা রইল।

    • মেঘের রঙমঞ্চে ঋতু, বৃষ্টি আর কল্পনা মিলে মনকে এক অনন্ত নাটকের দর্শক করে তোলে…🖤

Friends

Profile Photo
অমিত
@amitroy
Profile Photo
Shakhil Uddin
@shakhiluddin
Profile Photo
Ahnaf Xihan
@ahnafxihan
Profile Photo
MD. RIZWAN ULLAH
@md-rizwanullah
Profile Photo
Nusrat Zarin
@nusratzarin
Profile Photo
Vision 2020
@vision2020
Profile Photo
Sharmin
@sharmin1
Profile Photo
Manik Shah 24
@manikshah24
Skip to toolbar