-
একটি শোক সংবাদ
—— তানভীর অনিক
——————————————–এ কী মৃত্যু-মৃত্যু সংবাদ আকাশে বাতাসে,
সকাল, সন্ধ্যা কিংবা মাঝ দুপুরে
ফল পাড়ার মত টুপ করে
মানুষের প্রাণ নিয়ে যায় আজরাইল,
পড়ে থাকে মানুষের নিথর দেহ;
এভাবেই দেশ জুড়ে শুধুই প্রয়াণের ঘোষণা
মসজিদের মাইকে কিংবা
ফেইসবুকের ভার্চুয়াল নোটিস বোর্ডে।
.
এই ধারা চলতে থাকলে
প্রতিটা ঘর হয়ে উঠবে উৎসবহীন,
ঈদ – পুজোর আড়ম্বর হবে আনন্দ হবে না
দায়িত্ব পালন হবে, মন থাকবে না।
এ কী বিষম দুঃসহ যাতনা!
.
.
( ডিসেম্বর ২৫, ২০২৪)1 Comment
Friends
হুসেন মোহাম্মদ সারোয়ার সাঈদ
@hm-saroar-saied
রেহমান স্বাধীন
@rehmansadhin
Ashraful Islam
@ashrafulislam
Halima akter Jonaki
@halimaakterjonaki
মোঃ রুবায়েত রহমান রাফি
@wuqbabinrafigmail-com
abrar
@abrar
Asif Rahman
@asifaaron62
MD.RAKIB HASAN ONTO
@rhonto27
Shovan Khan Sabuz
@methopath


“ফল পাড়ার মত টুপ করে মানুষের প্রাণ নিয়ে যায় আজরাইল”—অসাধারণ ও চমকপ্রদ রূপক।