Profile Photo

TANVIR MAHATAB AHMED KHANOffline

  • tmaksolemn
  • Profile picture of TANVIR MAHATAB AHMED KHAN

    TANVIR MAHATAB AHMED KHAN

    1 year, 5 months ago

    একটি শোক সংবাদ
    —— তানভীর অনিক
    ——————————————–

    এ কী মৃত্যু-মৃত্যু সংবাদ আকাশে বাতাসে,
    সকাল, সন্ধ্যা কিংবা মাঝ দুপুরে
    ফল পাড়ার মত টুপ করে
    মানুষের প্রাণ নিয়ে যায় আজরাইল,
    পড়ে থাকে মানুষের নিথর দেহ;
    এভাবেই দেশ জুড়ে শুধুই প্রয়াণের ঘোষণা
    মসজিদের মাইকে কিংবা
    ফেইসবুকের ভার্চুয়াল নোটিস বোর্ডে।
    .
    এই ধারা চলতে থাকলে
    প্রতিটা ঘর হয়ে উঠবে উৎসবহীন,
    ঈদ – পুজোর আড়ম্বর হবে আনন্দ হবে না
    দায়িত্ব পালন হবে, মন থাকবে না।
    এ কী বিষম দুঃসহ যাতনা!
    .
    .
    ( ডিসেম্বর ২৫, ২০২৪)

    3
    1 Comment
    • “ফল পাড়ার মত টুপ করে মানুষের প্রাণ নিয়ে যায় আজরাইল”—অসাধারণ ও চমকপ্রদ রূপক।

Skip to toolbar