Profile Photo

জাহিদুর রহমান উজ্জ্বলOffline

  • আশাবাদী মানুষ
    জাহিদুর রহমান উজ্জ্বল
    বর্ষার জলে ভিজে বাড়ি ফিরি
    পকেটে তরতাজা স্বপ্ন
    পেটের ক্ষিদে ম্লান হয়
    উম তোলা বিছানার কাছে।

    জানালা খুলে দেই বাগানে
    কামিনী পাতায় ঝাপটা বৃষ্টি
    এসে পড়ে বিছানার কাছে
    তখনও স্বপ্নগুলো উড়তে থাকে
    বৃষ্টি উপেক্ষা করে বর্ষার আকাশে।

    আমিও আশাবাদী মানুষের কাতারে
    স্বপ্নগুলো সত্যি হবে এক সকালে।

    1
    1 Comment
    • জানালা দিয়ে ঢুকে পড়া বর্ষার মত সুন্দর কবিতাখানি, আমার মনেও বেশকিছু আশা বুনে দিয়ে গেল! ভালোবাসা নেবেন!

Skip to toolbar