Profile Photo

আলতাফ হোসেন উজ্জ্বলOffline

  • uzzal68@21
  • বহুবিধ
    আলতাফ হোসেন উজ্জ্বল
    মগজ ক্লান্ত—তবু বিপ্লবী তুমি,
    বিশ্বভুবনের কোনো এক জোছনায়
    আজও তোমার চিত্র ভাসে।
    চাঁদের আলো, ছাতিমের গন্ধ,
    সাদা-নীল চোখের নীরব মায়ায়
    উজ্জীবিত হয় সুপ্ত প্রতিভা—
    নতুন বসন্তের মতো।
    এ-ক্ষতে এলাচ, ও-ক্ষতে চমন—
    দীর্ঘ সময়ের অমীমাংসিত চিরকুট;
    কোনো এক মায়ামৃগের পেছনে
    অবিরাম ছুটে চলেছি।
    তুমি নীরব, অথচ অগ্নিবাণী—
    তোমার স্মিত ঠোঁটের জাগরণে
    আমার কবিতা আজও
    এক অনবদ্য পথের পথিক।

    4
    6 Comments
    • দারুণ লিখেছেন আপনি

    • জোছনা ও অগ্নিবাণীর মায়ায় কবিতার পথিক আজও অনন্ত সৌন্দর্যের সন্ধানে ছুটে চলে…🖤

    • আপনার লেখা কবিতাটা পড়ার সময় বেশ অদ্ভুত এক প্রশান্তি কাজ করছিল। শব্দগুলোর বুনন আর অনুভূতির গভীরতা দারুণ লেগেছে। গ্রুপে সবার লেখায় নিয়মিত রিঅ্যাকশন আর সুন্দর সুন্দর মন্তব্য করলে আমাদের এই আড্ডাটা আরও জমে উঠবে।

    • আপনার শব্দচয়ন আর চাঁদের আলোর সাথে মিশে থাকা সুপ্ত প্রতিভার বর্ণনাটি মনের গভীরে এক গভীর প্রশান্তি ছড়িয়ে দেয়। এই সুন্দর ভাবনার ধারাটিকে বাঁচিয়ে রাখুন, কারণ আপনার প্রতিটি লেখাই পাঠকের মনে এক নতুন বসন্তের অনুভূতি জাগিয়ে তোলে।

    • এক অনবদ্য পথের পথিক।

Skip to toolbar