-
প্রত্যেক মানুষের জীবনেই একেকটা গল্প থাকে, যা আংশিকভাবে প্রকাশিত হলেও অনেকাংশেই রয়ে যায় অজানা। আর সেই অজানা অংশটা ঘিরেই মানুষের প্রকৃত জীবন, যা তাকে প্রতিনিয়ত ভাবায়, প্রতিনিয়ত পিছু টানে । তবুও পিছুটান সঙ্গে নিয়েই জীবনের পথে চলতে হয়, বেঁচে থাকতে হয়! কারণ মৃত্যুর পরের জীবনে যে মানুষের কর্মের সুযোগ নেই! তখন তো শুধু হিসেবের পালা!
মানুষের শেষ সম্বল হলো আশা। যাকে নিয়েই স্বপ্নহীন মানুষেরা কাটিয়ে দেয় ইহজীবনের অনেকটা সময়। আমার কেন জানি মনে হয়, আশা নিয়ে জীবনে টিকে থাকা প্রত্যেক মানুষই কখনো না কখনো আলোর মুখ দেখে। কিন্তু তার জন্যে প্রয়োজন হয় এক নির্ভরতার। যেই নির্ভরতার ছায়াতলে নিজেকে সে প্রসন্ন অনুভব করবে। যার সান্নিধ্যে সে নিজেকে বিপন্মুক্ত মনে করবে। আর দীর্ঘ অপেক্ষা মানুষকে তার সেই নির্ভরতার স্থানে কোনো একদিন ঠিকই পৌঁছে দেয়। তাকে নতুন করে জীবনকে অনুভব করতে শেখায়, বাঁচার মতো বাঁচতে শেখায়।
জীবনের স্বাদ উপলব্ধির বেশ আগেই অনেকের আত্মার মৃত্যু ঘটে। তবুও পৃথিবীর জটিলতায় পা বাড়াতে হয়। আশা আগলে কাটিয়ে দিতে হয় অনেকটা সময়। যে সময়টা বারংবার হয়তো আঘাত দেয়, কেড়েও নেয় অনেক কিছু। এর ফলে হারাতে হয় নিজেকে, নিজের এক অপূর্ব সত্তাকে। কিন্তু প্রকৃতি হয়তো অতটাও নিষ্ঠুর নয়। যতটা কেড়ে নেয়, নির্দিষ্ট এক সময় কোনো কার্পণ্য ছাড়াই ফিরিয়ে দিতে পারে তার চাইতে অনেক বেশি কিছু! আর সেটা দ্বারাই জীবনে নতুন মোড় আসে।
আমাদের জানার বাইরেও কিছু মানুষের একটা দিক হয়তো চাপা কষ্টেই আড়াল হয়ে থাকে। যা কল্পনাতীত কিংবা আমরা কখনও তা জানার চেষ্টাও করি না। তেমনই এক চরিত্র এবং কোনো এক ভুল মায়ায় জড়িয়ে তার জীবন কীভাবে পরিবর্তিত হয়ে যায়…1 Comment
Hope is the good thing, May be the best of all things, And good things never die
Nur
Friends
মিথিলা কনক
@methila06
ইকবাল আহমেদ
@iqbal
Araf-Mahmud
@araf-mahmud
nomanur-rahman
@nomanur-rahman
Rehana Akter
@rehana-akter
Md-Maruf-Hasan
@md-maruf-hasan
Jannatul Ferdausi
@ferdausi
Arif Muslimeen
@arif-muslimeen
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid



চমৎকার