Profile Photo

Nuralam HossainOffline

  • xoxnur
  • Profile picture of Nuralam Hossain

    Nuralam Hossain

    3 years, 7 months ago

    আমাকে ছুঁয়ে দাও ম্যাজিক হাতে।
    রক্তকনিকার অস্তিরতাগুলো যত্ন করে ধুয়েমুছে
    এক মুঠো চিরস্হায়ী শীতলতা আটকে দাও হৃৎপিন্ডে।
    “জীবন” শব্দটা উচ্চারন করলেই বেরিয়ে আসা উত্তপ্ত দীর্ঘশ্বাসে
    পুড়ে পুড়ে ছাই হওয়া আমি থেকে গন্ধ পাই আজকাল!
    মাঝে মাঝে দু:স্বপ্নের দৌড়ের মতন অসহায় লাগে ভীষন,
    তখন মুখ লুকাবো কোথায় সত্যি জানা নেই আমার।
    বুকের উপর মুখ লুকানোর দয়া না দেখালে
    কোন চমৎকার শুনশান দুপুরে চলে যাব অন্ধকার জগতে।
    ফাঁদে আটকা ইঁদুরের মত মুহুর্মুহু বাঁচার প্রয়াস,
    জীবন তখন অট্টহেসে বলে”এবার জন্মের মত মজা দেখাবো তুকে”!
    আমার স্বস্তি নেই, বড়সর কোন দু:খও নেই জীবনে।
    তাই সুখের গালিচায় দু দন্ড দাঁড়ানোর লোভ হয়না কখনো।
    কেবল অস্তিরতার উপর এক চিমটি স্বস্তি ছিটিয়ে দিলেই বেঁচে যাব এজন্মে।
    নয়তো দু:খই দাও?
    দু:খে অস্তিরতা নেই,নেই একবিন্দু পাপও।

    8
    9 Comments
Hope is the good thing, May be the best of all things, And good things never die

Nur

Skip to toolbar