-
🐺 ছায়াপথ ! 🐺
–জাহিদুল জামি।রক্তের নদীতে অবিশ্বাসের ঢেউ,
স্বৈরাচারের বৈভবের আলোকিত বেড়াজালে
ধুলোর মেঘে সীমাহীন আশা
ছিঁড়ে যাচ্ছে প্রতিশ্রুতি,খাচ্ছে স্বাধীনতার মানচিত্র,
ময়লা পড়তে বসছে প্রতিশ্রুতির আল্পনার দেয়ালে।সিংহেরা যখন বনের গভীরে শান্তিতে মাংস খায়
হায়েনারা চারপাশে ঘুরে খাবারের জন্য কাড়া-কাড়ি
মাংসের টুকরোতে কামড় বসাতে তারা হিংস্র,
যেখানে সম্মান নেই, শুধু ভীতিকর নাটক চলে।
সিংহের পরিত্যক্তের মধ্যে হায়েনাদের বিদ্বেষী লড়াই
মাংসের জন্য তাদের ভেতর হিংস্র ঝগড়া।একপাশে শাসক, আরেকপাশে প্রতিপক্ষ
সুন্দরের মুখোশে ছড়িয়ে পড়ছে দূর্গন্ধ।
বিরোধীদল ক্ষমতার কামড়া-কামড়ি,
মঞ্চে যুদ্ধের ভান, বাস্তবতার অভাব।মুদ্রার এপিট ওপিটে কাটাকাটি
স্বৈরাচারী সুরঙ্গের অন্ধকারে ঠাসা।
ক্ষমতার প্রলোভন, বিভাজনের অন্তরালে
বিরোধীরা নিজেদের অস্তিত্বের লড়াইয়ে ব্যস্ত।নীরিহ মানুষের শরীরে রক্তের দাগ শুকায়নি
আস্থার গায়ে বিশ্বাসের পতাকা কুঁচকানো।
স্বার্থের পেছনে বিভ্রান্তির খেলা
অবিশ্বাসের জালে গ্রাস হচ্ছে আশা।কতটা করুণ, কতটা হতাশা
ভরাট বুক থেকে মুদ্রার মত ফাঁকা।
হায়েনাদের মতো চারপাশে ধ্বংসের পোশাক
মানচিত্রের টুকরো টুকরো, ক্ষত-বিক্ষত কাব্য।
যেই লাউ- সেই কদু!স্বৈরাচারীর স্বপ্ন আর বিরোধীদের কামড়
এহেন বিশ্বের অন্ধকার মুখোশে ঠেকানো।
ভক্তির অঙ্গনে ছড়ানো বিশ্বাসঘাতকতার ভাষা
অস্থির সময়ের এই বিবরণ, হৃদয়ে গড়া গদ্য।এটাই কী বাস্তবের চিত্র, ইতিহাসের চিহ্ন
যেখানে মানুষের রক্তের দাম, শ্রদ্ধা নষ্ট।
স্বপ্ন ও বাস্তবতার ছায়া, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে
হায়েনার মতো চারপাশে এক অবিশ্বাস্য বিসর্জন।কবিতা সূত্রঃ ইন্টানেট থেকে।
০১.০৯.২০২৪2 Comments
Friends
কাশফিয়া নাহিয়ান
@kashfianahian
Redwan Khan
@redwan-khan
MD-ISLAM
@md-islam
মোঃ সাইফুল ইসলাম
@saif007
Ahmed Aryan
@aryan8989
Niaz Aziz Dip
@niazdip
Md.Mohsin Ali
@fivertrading007gmail-com
ফারজানা আক্তার জেমী
@jemi2021
Md Akamot Ali-Abdullah
@md-akamot-ali-abdullah



অবাক বাংলাদেশ, অবাক তাকিয়ে রয়। চলছে শাসনে কামড়া-কামড়ি হায়েনার মত চৌদিকে।