-
🤷♀❤ শেলীর ছিন্ন স্বপ্ন 🔥🇯🇴
(ইজরায়েলি আক্রমণের বাস্তবতা, গাজার ধ্বংস, এবং শেলীর করুণ পরিণতি যা গোটা বিশ্বকে সেদিন কাঁদিয়েছিল 😭😭)
–জাহিদুল জামি।গাজার মাটিতে ছোট্ট শেলী তাজা গোলাপের কলি।
পুতুল হাতে ঘুরত সারা ঘরবাড়ির মেঝেতে,
মায়ের কোলে ছিল তার সুখের পৃথিবী ,
কালো ফ্রকে ঢেকে থাকত তার ছোট্ট হৃদয়খানা,
যেন কত মায়াবী চোখের মুখের অবয়ব।ফুফুকে বলত, “ছবি তুলে দাও,”
হাসিমুখে কাটত শেলীর সোনালী সকাল,
গাজার আকাশে তখনো শান্তির আলো,
কিন্তু সব পালটে গেল এক সকালে।ইজরায়েলি প্লেনগুলো নেমে এল গাজার বুকে,
বোমার শিখায় জ্বলল প্রতিটি ঘর,
মায়ের কোলেও তখন শেলী,
রক্তের মাঝে থেমে যায় তার ক্ষুদ্র জীবন।ক্ষতবিক্ষত শরীর, মাটিতে পড়ে আছে,
ইজরায়েলি সৈন্যদের বর্বরতা মুছে দিল সব আশা।
ছোট্ট মেয়েটির কোনো অপরাধতো ছিল না,
তবু তার স্বপ্নগুলো পুড়ে গেল ধ্বংসের মাঝে।ফুফু ইনাস সেই প্রিয় ফ্রক হাতে তুলে,
বুকের কাছে টেনে অজোরে কাঁদে,
“আমার শেলী, তুই কী অপরাধ করেছিলি?”
গাজার পথে শুধুই পড়ে থাকে রক্তের দাগ।ফিলিস্তিনে এখনো শোনা যায় শিশুদের কান্না,
কিন্তু শেলীর হাসি হারিয়ে গেছে ধ্বংসাবশেষে।
নিঃশব্দে ফুটে উঠছে গাজার কষ্টের প্রতিচ্ছবি,
বুলেটের আঘাতে নিষ্পাপ হৃদয়গুলো গুঁড়িয়ে যায়।ছোট্ট শেলীর জীবনের শেষ মুহূর্তগুলো
মুছে ফেলা যায় না কোনো কথায়,কোন কালে,
ঘরের মেঝেতে নাচের ঘুংগুরের শব্দ কানে বাজে
মোবাইলে বন্দী তার সেই মুহূর্ত গুলো,
যা এখন শুধুই স্মৃতির ধ্বনি,
মূহুর্তে ভেসে আসা স্মৃতির অমলিন ভাবনায়।
১২.১০.২০২৪2 Comments
Friends
কাশফিয়া নাহিয়ান
@kashfianahian
Redwan Khan
@redwan-khan
MD-ISLAM
@md-islam
মোঃ সাইফুল ইসলাম
@saif007
Ahmed Aryan
@aryan8989
Niaz Aziz Dip
@niazdip
Md.Mohsin Ali
@fivertrading007gmail-com
ফারজানা আক্তার জেমী
@jemi2021
Md Akamot Ali-Abdullah
@md-akamot-ali-abdullah



একটি সত্য কাহিনী নিয়ে লিখা এই কবিতা। কবিতাটি লিখতে গিয়ে আমি অজোরে কেঁদেছি। বার বার চোখের জল মুঁছতে গিয়ে চোখ ঝাঁপসা হোয়ে আসছে। দোয়া করুন অবুজ হাজারো ফিলিস্তিনী শিশু শেলীর মত নির্মমতার শিকার। 😭😭😭