Profile Photo

Zahidul JamyOffline

  • Zahidul
  • Profile picture of Zahidul Jamy

    Zahidul Jamy

    1 year, 4 months ago

    🤡 মুখোশ 🤡
    ( কবিতায় সমাজের মুখোশ খুলে দাও)
    –জাহিদুল জামি।

    মুখোশ কি শুধু ঢাকার জন্য?
    নাকি ভিতরে লুকিয়ে রাখার ভণ্ডের গন্ধ?
    পথে পথে দেখি মুখোশের মেলা,
    মানুষ সেজে শয়তানের খেলা।
    এই সমাজে মুখোশই সত্য,
    আর মানুষ সত্যের মুখোশ।

    রাজনীতির ঠোঁটে প্রতিশ্রুতির কথা,
    আর হাতে জনগণের রক্তের দাগ,
    বেদনার গল্প লেখা।
    দরিদ্রের ঘাম চুরি করে বানায় প্রাসাদ,
    নিজেদের প্রাসাদে সাজায় সুখের উল্লাস।
    এই কপট মুখোশধারী নেতা,
    যাদের হাতেই ভাগ্য বদলের নাটক সাজে।
    এই সমাজে মুখোশই সত্য,
    আর মানুষ সত্যের মুখোশ।

    ধর্মের মঞ্চে যারা দাঁড়ায়,
    স্রষ্টার নামে সত্যের গান গায়,
    কিছু সংখ্যক তাদের হাতে পাপের ঝুলি,
    লুকিয়ে রাখে লোভ আর ভণ্ডামির থলি।
    মন্দির,মসজিদের ইমাম হোক
    কিংবা চার্চ,আশ্রমের গুরু—
    কেউ মুখোশে ঢেকে রাখে
    নিজের কালো মুখ।

    বন্ধু সেজে যারা মিষ্টি হেসে কাছে আসে,
    তাদের হাতেই ছুরি আড়ালে
    বসে ফাঁদ পাতে।
    বিশ্বাসের নামে শত্রুতা,
    বন্ধুত্বের নামে প্রতারণা,
    তারা মুখোশে সেজে, ভিতরে বিষের ছায়া।
    এই সমাজে মুখোশই সত্য,
    আর মানুষ সত্যের মুখোশ।

    পরিবারের গোপন চোরাবালি,
    যেখানে ভাইয়ের মুখে মিষ্টি কথা,
    আর পেছনে সম্পত্তির লোভে ছুরি।
    এই সমাজে মুখোশই সত্য,
    আর মানুষ সত্যের মুখোশ।

    আমি বলি, মুখোশ খুলে দাঁড়াও!
    এই ভণ্ডামির মঞ্চ জ্বালিয়ে দাও।
    স্রষ্টার পৃথিবী সত্য আর সাহসের জন্য,
    ভণ্ডের মুখোশপরা সমাজ পুড়বে
    একদিন ন্যায়ের আগুনে।

    ২২.০১.২০২৫

    4
    3 Comments
    • খুলে দাও মুখোসের আড়ালের ইতিহাস 🤡🤡🤡🤡🤡

    • মুখোস উন্মোচনের সময় এসেছে। মুখোসের আড়ালের সত্যটা প্রকাশিত হোক।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 25 January 2025 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar