Profile Photo

Zahidul JamyOffline

  • Zahidul
  • Profile picture of Zahidul Jamy

    Zahidul Jamy

    1 year, 3 months ago

    🏡সন্দেহের ছায়া, ভালোবাসার মৃত্যু ❤
    –জাহিদুল জামি।

    একদিন দু’জন একসঙ্গে বসবাস
    স্বপ্নের জোনাকি আলোয় হাত ধরে কতটা সময়।
    আজ সন্দেহের অন্ধকারের ভয়াল সাগরে নিমজ্জিত
    তুমি আর আমি—ভাষাহীন গহ্বরে।
    আমি যদি একটুখানি চুপ করে থাকি
    তুমি ভাবো—অন্য কারো হৃদয়ের ডাক শুনছি!
    আমি যদি রাতে ফোন না ধরি
    তুমি ভাবো—প্রেমের অগ্নি দহন নিভে গেছে!
    ভালোবাসা কি শুধুই শব্দে গাঁথা
    বিনি সূতোয় মালা?
    নাকি বিশ্বাসের শিখা যা গলে যায়
    অবিশ্বাসের আগুনে?
    সন্দেহের ছায়া একবার জাগলে
    মুছে যায় প্রেমের রঙিন স্বপ্নে গাঁথা সাজানো গল্প!

    কত সংসার তলিয়ে গেছে এভাবে অবিশ্বাসের
    গভীর সমুদ্রে
    ভুল বোঝাবুঝির ঠিকানাহীন অতল গহ্বরে।
    তুমিও কি সেই পথেই হাঁটবে ?
    নাকি একবার চোখ খুলে দেখবে
    আমি তো আছি তোমার পাশে ভিষণ বিশ্বাসে।
    তুমি কি দ্যাখো শুধু অবিশ্বাসের ভ্রান্তিতে?
    যদি সন্দেহেই পুড়বে হৃদয়ের সেতার
    তবে ভালোবাসার তাপ কী রয়ে যাবে আট প্রহরে?
    একদিন যদি দূরে চলে যাই তোমার আবেশ ছেড়ে
    এই ভুলের পাহাড় পেরিয়ে কোন সৈকতে
    সেদিন কি মনে পড়বে না গোধূলির রঙে
    ভালোবাসার অমলিন সূর্যোদয়?

    ০৪.০৩.২০২৫

    4
    1 Comment
    • নাকি বিশ্বাসের শিখা যা গলে যায়
      অবিশ্বাসের আগুনে?…………………অসাধারন

Skip to toolbar