-
👌তোমার ছোঁয়ায়👌
– জাহিদুল জামিতোমার ছোঁয়ায়,
মাটির ভাস্কর্যেও প্রাণ জেগে ওঠে—
নিঃশব্দে কাঁপে মহুয়ার পাঁপড়ি,
আকাশ থেকে ঝরে পড়ে
নিভে যাওয়া রাতের এক ফোঁটা জ্যোৎস্না,
যা আমার বুকের গভীরে আলো ফেলে।
তোমার হাসিতে জেগে ওঠে নদীর ঢেউ,
চোখে তোমার ফাগুনের নৃত্য—
জীবনের প্রতিটি ক্লান্ত দুপুরে
তোমার স্বপ্নে স্নান করে আমার প্রতীক্ষা।
প্রেম তখন যেন উন্মত্ত সমুদ্র
বারবার এসে ভাসিয়ে নিয়ে যায়
আমার একাকীত্বের উপকূল।
তোমার কণ্ঠে বাঁধা এক অলিখিত সুর
যার ভাষা নেই, অথচ হৃদয় বোঝে
সে গান ছুঁয়ে যায় রূপকথার স্মৃতি,
যেখানে আমরা দুজনেই চরিত্র,
যাদের গল্প কেউ জানে না তবু চিরন্তন।
তোমার স্পর্শে স্থবির হয়ে যায় সময়,
অলস ভোরে ঘুম ভাঙে নীরব অনুভবে।
তুমি আমার চিরন্তন আকাঙ্ক্ষা
এক স্পর্শে খুঁজে পাই নিজেকে,
তোমার অস্তিত্বে উন্মোচিত হয়
আমার হারিয়ে যাওয়া সত্তা।
তোমার চোখে পৃথিবী পায় আলো,
তবু মাঝে মাঝে দেখি
একটি নিঃশব্দ শূন্যতা
যা তোমার গভীরতায় লুকানো।
তবু সেই শূন্যতাও আমাকে টানে,
কারণ সেখানে হারিয়ে যাওয়াই সুখ।
তোমার হাসিতে ফুটে ওঠে শত ফুল,
যাদের পাঁপড়িতে থাকে হৃদয়ের ঘ্রাণ।
তাদের স্পর্শ যেন অমূল্য ধন,
যা কেবল অনুভব করা যায়
শব্দে ধরা যায় না।
তোমার কথায় বেজে ওঠে পৃথিবীর সুর
যেখানে দুঃখ-সুখ মিশে যায়,
এক পঙ্ক্তিতে তুমি পড়ে ফেলো
আমার নিঃশব্দ চাহনির সব অক্ষর।
তুমি সেই রহস্য
যার ভেতর আমি বারবার হারিয়ে যাই,
আবার ফিরে আসি নতুন করে।
তোমার ছোঁয়ায় পূর্ণ হয় এই দিগন্ত,
আমরা হাঁটি এক অদৃশ্য পথে—
যেখানে সময় থেমে যায়
থাকে শুধু তুমি আর আমি।
তুমিই আমার সূচনা,
তুমি আমার চিরন্তন দিগন্ত রেখা।১০ মে ২০২৫
2 Comments
Friends
naznin shamim
@nazninshamim
Khusi Moni
@khusimoni
Drako Shajib
@drako
শারমিন আক্তার
@sarmin
Azaha Sultan
@azahasultan
কবি ইমদাদ শাহ্
@d7d9622a148864d078eb915a7458eb8b
মেহেদী মারুফ
@maruf1
মোহাম্মদ জিয়াউর রহমান
@mdziaurrahman
Md. Tauhidur Rahman
@md-tauhidurrahman

আকাশ থেকে ঝরে পড়ে
নিভে যাওয়া রাতের এক ফোঁটা জ্যোৎস্না,
যা আমার বুকের গভীরে আলো ফেলে।
তোমার হাসিতে জেগে ওঠে নদীর ঢেউ,