Profile Photo

জুবায়ের বি এ এইচ অন্তরOffline

  • Zubair
  • পিছুটান চাই না

    ফুলেল সৌরভে ভাসবো বলে আমরা ফুলবাগিচা বানাই।
    কত স্বপ্ন, কত যত্ম, কত শ্রমদান-
    সব মেনে নেয়া হয় হাসিমুখে৷
    ফুল ফুটলে বসন্তের রঙে মুছে যাবে সব ঘর্মাক্ত স্মৃতি৷
    তবু ফুলতো ফুটুক।
    একদিন ফুল ফোটে৷
    শ্রমসিক্ত ফুলবাগান একদিন সত্যিই ফুলেল হয়ে ওঠে।
    কি অনিন্দ্য সুন্দর সুবাস চারিদিক!
    সফেদ ফুলের শুভ্রতায় জীবন মোহময় হয়ে ওঠে৷
    হাজার বছর সেই শুভ্রতায় থেকে যেতে চায় এ মন৷
    কিন্তু সময় যেন নিমিষে পেরিয়ে যায়৷
    একদিন অদ্ভুতভাবে কালো হয়ে আসে চারিদিক৷
    সফেদ শুভ্রতা ভেদ করে আসা নিকষ কালো অন্ধকার নিয়ে যেতে চায় অজানা গন্তব্যে৷
    ফুলবাগিচা ছেড়ে যেতে চায় না এ মন৷
    কিন্তু যেতে চাওয়া না চাওয়ার স্বাধীনতা তো আমাদের নেই৷
    তাই সেই নিঃশব্দ আহ্বান চুপচাপ মেনে নিতে হয়৷
    অবশেষে সব ছেড়ে অন্ধকার যাত্রার মধ্যমণি হয়ে চলে যেতে হয়৷
    পড়ে থাকে সেই শখের বাগান!
    অন্ধকার যাত্রার এই অনাহুত আহ্বান আমায় ফুলবাগান বানাতে অনুৎসাহিত করে।
    যদি হঠাৎ কোনো এক সন্ধ্যায় গোঁধুলির করুণ রঙে বিদায় বীণা বাজিয়ে পত্রবাহক এসে দাড়ায় আমার দুয়ারে৷
    তখন যদি মোহে আটকে যাই!
    যদি আমার মোহ আমার বিদায় বেলায় পিছুটান হয়ে দেখা দেয়!
    এই ভয়ে আমি ফুলবাগান বানাতে চাই না৷
    আমি নির্মোহ সমাপ্তি কামনা করি।
    বিদায় বেলায় আমি কোনো পিছুটান চাই না।

    7
    3 Comments

Friends

Profile Photo
Zonaid hasan
@hasanzonaidgmail-com
Profile Photo
Nahian Hasan
@hasan009
Profile Photo
A M Bappy
@a-m-bappy
Profile Photo
MD Sumsuzzaman Sumon
@sumon12004055
Profile Photo
Mohammad Solayman
@solayman
Profile Photo
Himu Ahmed
@himu-ahmed
Profile Photo
Kallyan Abir
@kallyan-sarkar-abir
Skip to toolbar