-
একটা মেয়ের কাহিনী বলি….
😒😒😒
ছোটবেলা থেকে তার ইচ্ছা ছিল ডাক্তার হবে। বাবা মায়ের একমাত্র মেয়ে; খুবই আদরের; বাবা একটা বেসরকারি সংস্থায় কাজ করেন। সংসারের আয় খুব একটা বেশি নয়। তবুও মেয়েকে তিনি সব সময় উদ্বুদ্ধ করতেন পড়াশোনা করার জন্য। মেয়েটি প্রথম প্রথম ক্লাসে খুবই ভালো রেজাল্ট করত। তারপর আস্তে আস্তে মেডিক্যাল জন্য প্রিপারেশন নিতে আরম্ভ করলো। কিন্তু ইদানিং সে পড়াশোনার প্রতি আর আগ্রহী হচ্ছিলো না। সবসময় মোবাইল নিয়ে পড়ে থাকত। এমনি করে কয়েক মাস কেটে গেল। তারপর একদিন তার মনে পড়ল তার স্বপ্নের কথা। তখন সে ঠিক করল আর মোবাইল ইউজ করবেনা; কিন্তু সে যখন বই নিয়ে পড়তে বসল তখন সে ভাবল সেতো টাইম দেখেনি তাই সে আবার মোবাইল ওপেন করে টাইম দেখতে গেল কিন্তু আবার ও মোবাইল ঘাটতে বসলো এমনি করে আবার কিছুদিন কেটে গেল ।তারপর একদিন সে আবার মনস্থির করল আর মোবাইল ধরবেনা কিন্তু তার কিছুক্ষণ পরই মোবাইলে তার বান্ধবী ফোন করল আবার সে মোবাইল নিয়ে বসে গেল এমনি করে পরীক্ষার দিন চলে এল ,অনেক কিছুই তার পড়া হয়নি যতটা একজন মেডিক্যাল অ্যাডমিশন ক্যান্ডিডেট হিসাবে পড়ার দরকার। ইতিমধ্যে তার বাবা অনেক কষ্ট করে বহু আকাঙ্ক্ষা নিয়ে টাকা-পয়সা খরচ করেছেন নিজের মেয়ের জন্য। কিন্তু যখন পরীক্ষার হলে মেয়েটি বসলো তখন সে কোশ্চেন পেপার দেখে মাথায় হাত দিয়ে এদিক ওদিক তাকাতে লাগল সাহায্যের জন্য। কিন্তু তখন আর কিছুই করার নেই পরীক্ষা দিয়ে এসে ভিশন কাঁদলো ।কিন্তু আর তো কিছুই করার নেই।
তাই ওই মেয়েটার মত অবস্থা যেন না হয় তার জন্য এখন থেকেই সচেতন হও। একবার শুধু মনে করো তোমার আব্বুর সরল মুখটা। তোমার মত তার চামড়া আর ঐরকম নেই তোমার মুখে হাসি ফোটাতে গিয়ে তিনি কত কষ্টই না করেছেন শুধু একবার তার সরল মুখটার দিকে তাকিয়ে নিজেকে নিয়োজিত করো শুধু তার মুখে একটুখানি হাসি ফোটানোর জন্য লড়ে যাও ইনশাল্লাহ তুমি সফল হবে।
এবার একটা ডাক্তারের গল্প বলি।।।6 Comments
Friends
মোঃ ফয়সাল আহমেদ
@foysalk1119
নাজমুল হক জুয়েল
@nazmulhoqjewel
Md Suruzzaman Shohel
@suruzzaman
Md Riazul Islam Chad
@md-riazul-islam-chad
Jubayer Al Mahmud
@jubayer
Dr. Shaheen Mahmud
@shaheen
নির্বোধ সুদীপ্ত
@sajalbhowmick
Nipun Chandra
@nipunch
Md.Wahablim
@wahablim


ভালো লাগলো