-
আমার দেবী
গভীর দুঃখ আর না পাবার বেদনার মাঝেই
কি থাকে প্রেমে কিম্বা ভালোবাসার স্বর্গীয় সাফল্য!
যদি তাই হয়
তবে নিশ্চই আমাদের প্রেম কিংবা ভালোবাসা সফল।
না দেখার কষ্ট, বিরহের জ্বালা যন্ত্রণা ছাড়া
আর যে কিছুই নেই তোমার আমার!
ওই সুখের মাঝেই নিজেকে খুঁজি শুধু তোমাকে পাব
এই আশাতেই।
কিন্তু হায়
অপ্রাপ্তিকে তো প্রাপ্তিতে রূপান্তরিত করা যায় না।
প্রকৃতির সৌন্দর্যের মাঝে আনন্দ খুঁজে বেড়াই।
কিন্তু আমার সকল ভাবনা সকল দর্শনই মিথ্যে হয়ে যায়
যখন মনে পড়ে দিনশেষে আমরা রয়ে যাব
যে যার মতন আলাদা শয্যায়।অচেনা আমি
আমারই শহরে13 Comments-
-
-
-
গানের কথা মনে পড়ে গেলো…. পিরিত পিরিত সবাই বলে, পিরিতি সামান্য নয়।কলঙ্ক অলংকার পড়ে দুঃখের বোঝা বইতে হয়….
-
I am not afraid of tomorrow.....
because I have seen my yesterday.....
and I love today........
বিদ্রোহী আমি

Mahbub Setu
Executive Chef
হাই বন্ধুরা,
প্রফেশনালি আমি একজন হাইজিন স্পেশালিষ্ট - এইচ এ সি সি পি এনালিস্ট এবং একজন আন্তর্জাতিক মানের কুয়ালিফায়েড শেফ ছিলাম। কিন্তু এখন বাক্তিগত ছোট্ট খাটো ব্যাবসা নিয়েই আছি। হ্যাঁ, আমি লিখতে অনেক ভালবাসি। আসলে বলতে কাউকেই পারি না তো!... তাই লিখেই অব্যাক্ত অনুভুতি গুলোর বহিঃপ্রকাশ ঘটাই। আমার লেখনির প্রতি কারও কোন আপত্তি ও মন্তব্য থাকলে আমাকে নির্দ্বিধায় জানাবেন। আর আমাকে বন্ধু ভাববার চেষ্টা করলে খুবি খুশি হবো আমি। আমি এক স্বাধীনচেতা – একরোখা মানুষ। আর নিজের অনুভুতির কিম্বা মনের কথা শুনতে আমি পছন্দ করি, তাই যা খুশি তাই করি। কে কি ভাবল কে কি করল আমার এতে বিন্দু মাত্র আগ্রহ ও নেই। আর সব্বাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। আমি মনে করি আমার প্রত্যেকটা লেখনির প্রত্যেকটা শব্দ ও আমার জীবনের বাস্তব ঘটনা, অনুভুতি, চিন্তা চেতনা সব কিছুই সত্যি। এসব আসলে কবিতা নয়। আমার জীবনের পেইনফুল অনুভুতিগুলো, কষ্টগুলো, আনন্দ কিম্বা হাসি - কান্না - মন ভালো অথবা খারাপের অভিজ্ঞতা আর অনুভুতিগুলোই শুধু একটু কাব্যিক ও পরিচ্ছন্ন ভাবে গুছিয়ে লিখবার চেষ্টা করেছি মাত্র। বলা যায় গদ্দকবিতা। কিন্তু অনুভুতি কিম্বা অভিজ্ঞতা গুলো আমার কখনোই কারও সাথে শেয়ার করা হয়নি। হতে পারে শেয়ার করতে চেয়েও পাইনি। কষ্ট কিম্বা মন খারাপগুলো হয়তো বা শেয়ার করতে নিজেও চাইনি।



তোমার চেতনার রঙে পান্না হয় সবুজ/ চুনি হয় লাল।