কৃষ্ণ
পাতার সবুজ এখনও রয়েছে ছড়িয়ে
তুমি এসো রাত্রির দ্বি-প্রহরে
ছোট ঘাস এবং তারারা যখন ঘুমিয়ে
তোমার চোখে হাজার রাত্রির কুহেলিকা
পত্রমঞ্জরি, বৃতি, স্ত্রী কেশর
সব যখন ঘুমিয়ে
তুমি এসো রাত্রির দ্বি-প্রহরে
চেনাজানা লোকালয় ছাড়িয়ে
প্রখর আলোর সমুদ্রে
তুমি এসো ভোরের মৃদু আলোয়
শিউলির না ফোটা কোরক তুমি
এসো বর্ষা ও শীতের মধ্যাহ্নে
তোমার কৃষ্ণাভ চুলের আড়ালে
লুকিয়ে থাকা যত প্রজাপতি
ফুল হয়ে ঝরে পড়ছে
স্তনের কোমল খাঁজে
এসো রাত ও দিনের মধ্যাহ্নে
সবাই যখন ঘুমিয়ে
এসো ঢাকের কাঠি বাজিয়ে
বৃষ্টির সব কথা যখন বলা হয়ে যাবে
এসো রাত্রির দ্বিপ্রহরে
![]()
9 Comments
Leave a Reply
You must be logged in to post a comment.
Nushrat Mohima
nice
Rustum Ali
অসাধারণ সুন্দর।
মহাম্মদ ইদ্রিস আলি
বাহ্
D K MAHANTA
ডি কে মহন্ত/-
।
নভেরা হোসেন
Thanks Drako shajib ..
নভেরা হোসেন
Thanks a lot Neel pori ..
Md. Suporno Islam
fantastic
Neel tripura
অসাধারণ কবিতা। পাঠকের ভালবাসা নেবেন।
Drako Shajib
খুব সুন্দর।❤️