টানাপোড়েন
বিভিন্নভাবে মেঘের ঢল দেখা শুরু করলে
বাজারফেরতা লোক হিসেবে
একজন দোকানদারকে তো দেখেই ফেললে
একটা জ্যান্ত আনারসকে ঘাড় ধরে ব্যাগে ঢোকাতে!
কিছু যুবককে দেখলে পাহাড়ের গা থেকে
মাংস ছাঁটাতে ছাঁটাতে
সমতলভূমিতে বিছিয়ে দিলো পাহাড়কে!
চারদিকে ফাঁকা আওয়াজ হচ্ছে
হাওয়া তার গলায় দড়ি দিচ্ছে
পেটের ভেতর খাই খাই করছে কৃমিগুলো
কাঁধে টিউমারের মতো ফলগুলো নিয়ে
ঘোরাফেরা করছে বৃদ্ধরা
আমরা যাই কই?
আমরা মিছেমিছিই ভাই ভাই হৈ চৈ রই!
![]()
Ashaduzzaman-Khokon
চমৎকার লেখনী
Ashaduzzaman-Khokon
Nice
মোঃ আবু মুনিফ আল মুকিম।
nice
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
অসাধারণ
রিফায়াত নিগার
অশনি সংকেত।।।
SHABBIR AHAMED
কবি সুন্দর অনুভুতি প্রকাশ করেছেন !