জলে ডোবা চাঁদ
জলে ডোবা চাঁদ
১
গোধূলি ম্লান হয়ে আসছে
ইঁদুরেরা গর্তে লুকালো
সব পাখি, সরীসৃপ
বাড়িতে বাড়িতে বিজলি বাতি
চাঁদ আজ আকাশ জুড়ে
ছাদের ব্যালকনিতে নয়নতারা
তোমার মন আজ বিষন্ন
চায়ে ডুবিয়ে নোনতা বিস্কুট
খাঁচার পাখিরা কিচির-মিচির ডাকছে
চাঁদ ডুবে গেলো
জলে ডোবা চাঁদ
রাতের দ্বিপ্রহর শুরু হলো
গ্রান্ডফাদার ক্লকে ঘন্টা বাজছে
২
চাঁদ ডুবে গেলো
কুয়োর জলে ডোবা চাঁদ
কত দিন নদীতে যাই না
পাহাড়ে সমুদ্রে
একটা প্রস্তরখণ্ড ভেসে যাচ্ছে বাতাসে
বাতাস এখানে ভারি
শিউলির কমলা ঠোঁট
ঝরে পড়ছে চাতালের ওপারে
চাঁদ আজ ডুবে গেলো
তুমি ছুঁতে পারলে না আজকের চাঁদ
![]()
11 Comments
Leave a Reply
You must be logged in to post a comment.
বশির আহমদ
দারুণ শৈল্পিকভাবে উপস্থাপন।
নভেরা হোসেন
Thanks .
Ahmed Ovi
ভালো লেগেছে কবিতাটা
Minhajul Islam
নব চাঁদ উঠেছে নভে
হুসন ছড়ালো জোছনা
পূর্ণিমা ফের আসবে কবে
অপেক্ষায় আছি কত-না।
অনিন্দিতা দেব
সুন্দর
Nilufar Ghani
Beautiful
নভেরা হোসেন
অনেক ধন্যবাদ ….
ISMAT JAHAN LIPI
Nice
Md. Moznu Sarkar
খুব সুন্দর।
সাইফুন নেসা সীমা।
খুব সুন্দর
Nushrat Mohima
Nice