Profile Photo

প্রদীপ্ত দে চৌধুরীOffline

  • Pradiptadey12006024
  • আচ্ছা,আমি একটা প্রশ্ন করছি!

    আমরা যদি একটু Generalised করে দেখি, তাহলে Actually কোন বিষয়গুলো হচ্ছে একজন মানুষকে Define করে?

    তার কথাবার্তা, তার পোশাক আশাক, তার সৌন্দর্য, তার ধর্মীয় বিশ্বাস, তার জ্ঞান,তার শিক্ষা….কোন বিষয়গুলোতে উন্নতি করলে একজন মানুষকে বলা যাবে যে, হ্যা সে Authentically একজন পারফেক্ট মানুষ হয়েছে! এই মুহুর্তে দুজন মানুষের কথা আমরা দেখব, তারপর উত্তরটা নিয়ে আমরা কথা বলবো।

    The Iron Lung ( আসল নাম পল) একজন মানুষের নাম। তিনি ছোটবেলায় পোলিও আক্রান্ত হয়েছিলেন, তার পুরো শরীর একটা সময় প্যারালাইজড হয়ে যায়। তার ফুসফুস কাজ করতে পারে না, জীবনের সব আশা একটা সময় শেষ হয়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত একজন ডাক্তার তার জীবনে আসেন এবং তাকে ট্রিটমেন্ট করে একটা মেশিনের ফুসফুসের মাধ্যমে তাকে শ্বাস প্রশ্বাস নেওয়ার ব্যবস্থা করে দেন। মেশিনটা এত বড় যে, পলের অস্তিত্ব বলতে শুধু একটা মুখমন্ডল ছাড়া আর কিছু বাকি ছিল না। স্রেফ এই মুখমন্ডল নিয়ে তিনি যা কাজ করেছেন পরবর্তীতে, যেসব কিছুর স্বপ্ন তিনি দেখেছেন, তা আমি-আপনি এত সুন্দর সুস্থ শরীর নিয়েও কল্পনা করতে পারব বলে মনে হয় না।

    তাকে জিজ্ঞেস করা হল, পল এই মুহুর্তে তোমার জীবনের লক্ষ্যটা কি?
    পলের উত্তরঃ “To not to polio defeat me but to defeat polio!
    Therefore I wanted to accomplish the things I was told I couldn’t accomplish, and to achieve the dreams that I dreamt.”

    এই কথাটা আরেকবার পড়ুন। অনুভব করুন, একজন মানুষের অনুভূতি কতটা গভীর হতে পারে!

    আরেকজন মানুষের নাম বলি, মানুষটার নাম Lizzie. ধরুন আপনি হলেন লিজি, একদিন লিপস্টিক মেখে, একটু মেকাপ করে আপনি ফেসবুকে ছবি ছাড়লেন। ছেড়েই আপনি অপেক্ষা করছেন মানুষ আপনার ছবিতে লাভ রিয়েক্ট দিবে, কমেন্ট করে বলবে, “লিজি, Omg! you are looking so swweet!”
    আপনি লজ্জা পাবেন, মুখ চেপে হাসবেন, কমেন্টের জবাব দিবেন,” থ্যাংকিউউ!”

    সেরকম কিছু হল না, মানুষ আপনার ছবি দেখলো, কমেন্ট করলো…” Holy shit! You are a monster! ”
    আরেকজন লিখলো, “Jeez! Are you a alien?”
    অন্যজন লিখলো, ” Oh my god! Someone just shoot her out! She is terrible!”

    একবার…স্রেফ একবার অনুভব করুন সেই কম্পলিমেন্টগুলো।চিন্তা করুন, আপনি কোন এক রাতের অন্ধকারে ওয়াশরুমে বসে অঝোর ধারায় কান্না করছেন আর সৃষ্টিকর্তাকে বলছেন, “Why me God, why me?”

    বলছিলাম World’s ugliest woman খেতাব পাওয়া Lizzie এর কথা। হরমোনাল ডিজওর্ডারের কারণে লিজি একজন হাড় শিকশিকে, এক চোখ অন্ধ, চামড়া কুঁচকানো নারী। স্রেফ সৌন্দর্য না থাকার কারণে মেয়েটাকে কি পরিমাণ গঞ্জনা সহ্য করতে হয়েছে- চিন্তা করতে পারেন? অথচ একটিবারের জন্য লিজির ইন্টারভিউ আপনি দেখে আসুন, TED TALK এ তার চমৎকার দৃষ্টিভঙ্গি, তার ড্রিমস, তার লাইফ স্ট্রাগলগুলো শুনে আসুন- আপনার হঠাৎ করে মনে হবে পৃথিবীতে এমন সুন্দর মেয়ে আপনি বোধ হয় কম দেখেছেন!

    আমরা প্রশ্নের উত্তরটা দিব। What things actually define you or On what things you should work on?

    তিনটে জিনিস। তিনটে জিনিস যেটা Actually আপনাকে ডিফাইন করে। আমি বলছি না সেটা, হ্যাল এলরড, এপিজে আব্দুল কালাম, ব্রায়ান টেসিরা এই উত্তর‍টা দিয়ে গেছেন।

    1. Your Thoughts
    2. Your Dreams
    3. The way you behave towards people

    চিন্তা করুন যতটা সুন্দর চিন্তা আপনি করতে পারেন, স্বপ্ন দেখুন যতটা সুন্দর স্বপ্ন আপনি দেখতে পারেন, আপনার শত্রু মিত্র আত্মীয়- ব্যবহার করুন যতটা সুন্দর করে ব্যবহার আপনি কর‍তে পারেন- যদি এই তিনটে বিষয় সবচে সুন্দরভাবে আপনি করে ফেলতে পারেন, তাহলে অভিনন্দন, অভিনন্দন হে প্রিয়! আপনিই এই পৃথিবীর সবচে সুন্দরতম মানুষগুলোর একজন!🏵️

    5
    4 Comments
    • মানুষের আরাধনা হচ্ছে, বেঁচে থাকার সংরাম, বিজ্ঞানমনস্কতা আর মানবিকতার চর্চ্চা। এই তার জীবন। অভিনন্দন সুন্দর গদ্যের জন্য।

    • প্রকৃত শিক্ষা জীবনকে সহজ ও সুন্দর করে । চমৎকার লেখাটির জন্য ধন্যবাদ ও ভালবাসা।

    • স্বপ্ন, ভাবনা এবং আচরণ মনুষ্যত্বের বহিঃপ্রকাশ । আপনি অনেক সুন্দর করে
      বুদ্ধিমত্তার সাথে লিখেছেন ।। ধন্যবাদ ।।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 30 May 2021 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তুলতে সহায়তার জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Friends

Skip to toolbar