Profile Photo

Rehana AkterOffline

  • RehanaAkter
  • Profile picture of Rehana Akter

    Rehana Akter

    4 years, 3 months ago

    নারী
    রেহানা আকতার

    ওগো নারী
    নামটা কত মিষ্টি ভারী
    আরো কত নামের বাহার নিয়ে
    করো বাহাদুরি –
    তুমি-ই বুঝি কোমলমতি
    তুমি-ই সু-নয়না
    তোমার মাঝে হারিয়ে যেতে
    নেইকো কারো মানা।
    তোমার হাসিতেই মুক্ত ঝরে
    মন কেড়ে নাও এমনি করে –
    দু -নয়নে স্বপ্ন হয়ে
    জাগিয়ে রাখো ঘুম হারিয়ে ।
    তোমার কথার পরশ বুলিয়ে
    ভুলিয়ে রাখো মন রাঙিয়ে
    তোমার ওই দৃষ্টিতে
    মন ভিজে যায় প্রেমের বৃষ্টিতে ।
    আলতো কোমল তোমার চলা
    করে দেয় আমায় পথ ভোলা ।
    তোমার মিষ্টি সুরের আবদার
    মন রাঙিয়ে দেয় বার বার ।
    মাঝে মাঝে অবুঝ মনে
    কত কথা বলো আনমনে
    তখন তাকিয়ে থাকি তোমার পানে ।
    কখনো তুমি সুখ পাখি
    কখনো আবার আঁধার যাত্রী ।
    নারী ওগো নারী
    নিঃশ্বাসটা কখনো করে তুলিওনা ভারী ।
    হাজার ব্যস্ততার ভিড়ে
    একটু সুখের স্বপ্ন যে তোমাকেই ঘিরে।

    14
    7 Comments

Friends

Profile Photo
Md Ahsan Habib
@md-ahsan-habib
Profile Photo
Mahbub Al Hasan
@mahbubkfdj
Profile Photo
md.iqbal hussain
@loneliness-boy1
Profile Photo
Arif-Arian
@arif-arian
Profile Photo
তুলি
@tultuli
Profile Photo
Afifa Sultana
@afifa-sultana
Profile Photo
কাব্য রঙ
@mahbuba-hasin
Skip to toolbar