Profile Photo

Md.Monyruzzaman KhanOffline

  • Moniruzzaman-Khan
  • Profile picture of Md.Monyruzzaman Khan

    Md.Monyruzzaman Khan is with Luella Fossey and 49 others

    4 years, 3 months ago

    হতচ্ছাড়া কবি”র পূণর্বাসন !
    ➖➖➖➖➖➖➖➖➖➖
    মোঃ মনিরুজ্জামান খান

    না ঘুমিয়ে, না ঘুমিয়ে আর না ঘুমিয়ে
    তিন প্রহর রাতে খুলে যায় অপ্রদর্শিত স‍ত‍্যিটার
    দরজা, কলকাঠি নেড়েছ শুধুমাত্র
    তুমি ধারাবাহিকভাবে – যে কয়েকবার জানতে বা
    বুঝতে চেয়েছি আমি কতোদিনের মিত্র !
    নির্ভাবনায় অকপটে নাহি জানি” ধ্বনিতে বিরামচিহ্ন বসাওনি তোমার গুলাব্ যুক্ত ঠোঁটে!
    হয়তো আমি অসভ‍্য নই! অথবা সাহস নিয়ে জোর
    করতে না পারা কোন মনুষ্যত্বে,
    আমি ঘুরে ফিরে তোমার নিকটবর্তী হতে হতে বাম
    নিলয় দক্ষতা হারায় নিখোঁজে। অসত‍্যের বীজগুলো ঝরে যাওয়া লাল দিঘীর জলে বিষেপূর্ণ পুষ্প ফুটিয়েছ যে,
    “অসহায় হৃদয়কে উজ্জীবিত করা পূণ‍্যের সমান”
    বুজরুকি ভাষা দিয়ে করবো না বশীভূত!
    তোমার সদিচ্ছাই যথেষ্ট, যেখানে ভালোবাসার
    ছড়াছড়ি- তোমাকে রাখবে অহরহ অলংকৃত।
    সেখানে অঢেল পাওয়ার তৃপ্তি নিয়ে হয়তো তুমি
    হাসবে বাড়াবাড়ি_
    যখন আলোড়ন তুলতো সেই হাসি,তোমার
    হাস‍্যোজ্বল মুখের স্নিগ্ধতা যতো জাদুকরী !
    এই হাসিমুখেই উৎকৃষ্ট উপমার উত্তম হৃদয়ে আমার পূণর্বাসন স্থগিতাদেশে করেছ বেনামী।
    বহুবার আমাকে ভেঙ্গেচুড়ে শ্রাবণের আকাশ দু”
    চোখে প্রতিস্থাপন শেষে তুমি স্বনামে প্রেমখেলাপী !
    যে হৃদয়ের অর্থ নির্লিপ্ত মস্তিষ্কের প্ররোচনায় হয়ে
    যায় দুঃখজনক আর্তনাদের উচ্চ ধ্বনি ;
    সেখানে ঠিকঠাক থাকাটা নেহায়েত দুর্ভাগ্য ছাড়া
    অন্তঃসার -শুণ‍্য মন কিছুই পাবে না জানি
    তবু তদনু-গামী আমি অর্ধাঙ্গিনীর রূপে অন্তরাত্মার
    অর্ধেক, অর্ধেক দেহের অধিকারে
    ম্লান না করে ছুটিয়াছি কোথাও রাখিনি প্রীতির এতোটুকু ব‍্যয়কুন্ঠতা ভালোবাসার সমাহারে।
    তা সত্বেও পড়েছি প্রেমপত্র নয়, সুদূরে চলে যাবার
    তোমার নিঃশব্দ পদক্ষেপের সুরতহাল,
    ফিরে না আসার কারুকাজে হতচ্ছাড়া কবির
    কাছে প্রমাণিত হয় অনাকাঙ্ক্ষিত আড়াল !

    5
    5 Comments

Md.Monyruzzaman Khan

  • লিখতে ভীষণ ভাল লাগে।কিন্তু কিছুই জানি না।প্রিয় বই লোটা কম্বল! কাশ ও শিমুল ফুল প্রিয়। আরো প্রিয় রঙের হলুদ শর্ষে ফুল। প্রিয় লেখক স‍্যার হুমায়ুন আহমেদ। চিঠি লেখা আমার প্রিয় মাধ‍্যম। ভালবাসাবাসিও আমাকে দ্বীপ্ত করে। প্রেম অন্য রকমের আকর্ষণ করে, ব‍্যাপারটি অজানা। জ‍্যোৎস্না সবসময়ই আলোকিত রাখে আমাকে।

" বোকা জামান এবং অধরা জলপরীর কাব‍্যনামা" শিরোনামে একক কাব‍্যগ্রন্থ বের করার স্বপ্ন দেখছি। আমার লেখা ও সুরে দুটি গান  সঙ্গীতা মিউজিক রিলিজ করেছে। গান লিখতে বেশি সাচ্ছন্দ‍্য বোধ করি। যদিও লিরিক্স লেখা অনেক জটিল কাজ মনে হয়।

তুলট" পরিবারের সকলকে আন্তরিক অভিনন্দন এবং অফুরান ভালোবাসা। জয়তু তুলট পরিবার"!

Skip to toolbar