Profile Photo

Nayeem IslamOffline

  • Nayeem-Islam
  • Profile picture of Nayeem Islam

    Nayeem Islam

    4 years, 5 months ago

    অতিথিরে দাও বিদায়,
    দাও তারে মহুয়ার ঘ্রান।
    আজ বিদায়ের ক্ষনে,
    কাজল আঁখিতে রেখোনা জল,
    প্রিয়তমা,
    রেখোনা বুকে কষ্ট।
    মাটির মানুষ, কাঁদা হয়ে যাবে।
    কষ্ট ভরা বুকে…. বামুন কীভাবে তার শেষ সময় টুকু ক্ষয় করবে?
    জানো?
    তার থেকে বরং
    বুকে রেখো বকুলের শুভ্রতা
    আর রাজহংসীর পালক।
    তারে দাও বিদায়, দাও হেনার সুঘ্রান।
    পৃথিবীর কাছে রয়েছে অজস্র ঋন,
    প্রতিক্ষার পর আজ..
    আজি সেই শুভদিন,
    তারে শোনাও জীবনানন্দ,
    নজরুল আর গালিবের বানী,
    কাধে রাখো কাধ
    চেয়ে দেখো নীড় ছাড়া শালিকের পানে ,
    দেখো তার রহস্য চোখের চাহনি
    ইহাই সুন্দর এবং পবিত্রতম রজনী।
    রাজপ্রাসাদের চন্দ্রিমার ঝলক,
    ঋন শোধাবার ওহি নাজিল করে গ্যাছেন।
    নাজিল করে গ্যাছেন শেষ বানি টুকু।
    প্রিয়তমা, বদন খানি কোরো না ম্লান
    রেখোনা আজ আর কোনো অভিমান।
    তার থেকে বরং তারে শোনাও নজরুল,
    আঁখিতে রেখোনা জল,
    তারে দাও বিদায়।
    [বামুনের বিদায়ের ক্ষনে]

    7
    8 Comments
Skip to toolbar