Profile Photo

Advocate Sazedul Hoque TotolOffline

  • saged
  • Profile picture of Advocate Sazedul Hoque Totol

    Advocate Sazedul Hoque Totol

    4 years, 3 months ago

    মুজিব শতবর্ষ
    —————–মোঃ সাজেদুল হক টুটুল

    শতবর্ষ আগে তুমি না জন্মালে
    ৫০ বছর আগে আমরা স্বাধীনতা পেতাম না।

    শতবর্ষ আগে তুমি না জন্মালে
    ৫০ বছর আগে বিশ্ব-মানচিত্রে বাংলাদেশটাই আঁকা হতো না।

    শতবর্ষ আগে তুমি না জন্মালে ৫০ বছর আগে
    লাল-সবুজের পতাকাটা আমাদের হতো না।

    শতবর্ষ আগে তুমি না জন্মালে ৫০ বছর আগে
    টেকনাফ থেকে তেতুলিয়া, রুপসা থেকে পাথুরিয়া
    বিস্তীর্ণ বাংলাটা আমার হতো না।

    শতবর্ষ আগে তুমি না জন্মালে ৫০ বছর আগে
    আমি বাঙালির পরিচয় পেতাম না।

    শতবর্ষ পরে আজ এই মহাজাগরনে
    সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী, বাঙ্গালী জাতির পিতা
    তোমাকে স্মরণ করি–
    শ্রদ্ধায়, ভালবাসায়, ভক্তিতে,শক্তিতে।
    ——–হবিগঞ্জ, ১৭/০৩/২০২১

    5
    4 Comments
Skip to toolbar