-
অলক্ষ্য নয়নের দোভাষী হয়ে টিকে থাকা মজদুর ময়ূরাক্ষীর তীরে জোড়াতালি মারা তালপাতার ললাটে নিঃস্ব সুখের প্রেমিকারূপ বর্তায় !
অগ্নিফুলের রক্তভাসা শাড়ি প্যাঁচানো আলতো পায়ে গুটি গুটি এগোনো যুবতীর আগমনে নিস্তব্ধতা নিংড়ায় –
মুগ্ধতার পরশে ভেজা কাশফুলের আগাগোড়া ভাঙা স্নিগ্ধ সম্ভারে এক পাক্ষিক আপ্যায়ন কি মোটেই দোষের ?
ভরাট আসমানের মাঝে কাল্পনিক শুন্যের যে প্রলাপ
এই প্রলাপ কি বদলাবে না ?
নাকি পক্ষান্তরে নির্ঘাত মোহ মায়ায় নিত্য কামাতুর নেশায় ডুবে মরুক সব ।
তবে কি –
এক কেন্দ্রিক অসৌজন্যতার সাদা গোলাপ
ছিঁড়ে দিয়ে মহাকালের নিঃশ্বাসের আশ্বাসে –
আরেকবার ভালো থাকা যায় না ?
(১৭.০৩.২২)7 Comments
Friends
Abontika-Afia
@abontika-afia
afrida-jahar
@afrida-jahar
আমীর হামজা (লাম)
@amit
কবি-ম.ম.রবি ডাকুয়া
@monglarobigmail-com
Anika
@anikaa
Md-Nadiruzzaman
@md-nadiruzzaman
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
shahriar-shafi
@shahriar-shafi
Md. Omar Faruk
@mofaruk



অসাধারণ লিখেছেন। প্রীতি ও শুভেচ্ছা রইল।