Profile Photo

Md. Arif HossainOffline

  • ArifHossain
  • Profile picture of Md. Arif Hossain

    Md. Arif Hossain

    • 5 years, 6 months ago

    অটোমান সুলতানা
    ——————————-
    কৃষ্ণচূড়া যখন লাল বর্ণ হারায় সান্ধ্য-কালোর আগ্রাসনে
    লেকের পাড়ে এক যুবক এসে দাঁড়ায় মূঢ় অধোবদনে।
    একহারা গড়ন যার- ছিন্নভিন্ন অন্ধকার, ব্যস্ত ব্যাকুল
    চোখে আতিপাতি খুঁজে ফিরে- উদ্যান চরাচরে। দিঘির দুকূল
    উপচানো হতাশায়- পাথর চাপা বেদনায়, কেবল আঁধার
    জমানো অমানিশায়- সর্ব ব্যর্থ কামনায়, যেমন বাধার
    পাঁচিলের সম্মুখে – বিপর্যয় উন্মুখে, শুধু এই হয় বোঝা
    পাহাড় চেপে বুকে- এক সমূদ্র দুঃখে, ব্যর্থ সমস্ত খোঁজা।

    ল্যাম্পপোষ্টের নিয়ন বাতির যতটুকু হলুদ আলো- তার
    চেয়ে অনেক বেশি ফিরিয়ে দিলো- লাল-উজ্জল জামার
    মসৃণ সমতল। জুলিয়াস সিজারের মত দৃপ্ত পদক্ষেপে
    হেটে আসে যেন এক অটোমান সুলতানা। মোহনীয় ভ্রুক্ষেপে
    প্রশ্ন করে তরুণটিকে – যেন উত্তর জানা। উড়ন্ত চুলে বিলি-
    কাটে আলতা রঙানো আঙ্গুল। -এতক্ষণ, আমাকেই খুঁজছিলি?

    8
    5 Comments
Skip to toolbar