-
প্রিয়,সুহাসিনী!
আহমেদ হানিফ।কবিতার খাতায় তোমার নামের বন্দনায় ব্যস্ত শব্দদ্বয়,
ষোড়শী তরুণী থেকে আজ বিশ’র চিরযৌবনা তুমিত্বের-
গুণকীর্তনে কলমের খাটুনি চলছেই,
শত শত কথামালায় তোমার প্রতি প্রেম নিবেদন।
আজও,
তোমার নিবেদনে কতক কথার পসরা সাজিয়েছি,
কাটা পাহাড়ের রাস্তা ধরে দু’কদম চলার বাহানা,
কিংবা,
ঝুপড়ির বেঞ্চিতে বসে নতুন দিবসের স্বপ্নবোনা।
প্রিয় সুহাসিনী,
বয়সটা এখন একুশে ছুঁই ছুঁই,
চিরযৌবনা তুমি,
ডাগর ডাগর চোখ যুগলে প্রেম জাগে-
বিমুগ্ধ নয়নে তোমায় দেখি।
বসন্ত দূতের আগমনী গানে মুগ্ধ হয়ে নয়,
আমি তোমাতে-
রূপোন্মাদে পাগল হয়ে আছি-
কাটা পাহাড়ের রাস্তা ধরে দু’কদম চলার বাহানা।
সুহা,
সবান্ধব সমাবেশে তোমাকে লুকিয়ে দেখার অভিপ্রায়ে-
অহেতুক আমি ঝুপড়ির দিকে যাই,
একটিবার দেখার বাহানায়-
আমি সহস্রবার তোমায় খুঁজে বেড়াই।
সুহা,
যদি গল্পের মাঝে অদৃশ্যে তাকানোর অজুহাতে-
আমায় একটিবার দেখো,
তবে জানতে পারবে,
কত শত অপেক্ষার পরেও-
সপক্ষ নিবেদনে তোমার প্রতি আহ্বান ছিলো,
ভালোবাসি! ভালোবাসিতো!!
বাইশতম বসন্তের আগমনের আগে-
সুহা,
কাটা পাহাড়ের বুক ছিঁড়ে একটিবার হাঁটার সুযোগ দিও,
একবার বলো,
তুমিও আমায় ভালোবাসো।
প্রিয় সুহাসিনী,
আমৃত্যু রবো পাশে,
যদি,
হাত ধরার বাহানা সাজাতে পারো।5 Comments
Friends
মো: নাজমুল আখতার
@faith
Rathy rathy
@rathyrathy
Jannatun Nur
@jannatun-nur
প্রাপ্তি রোজারিও
@praptirozario
জান্নাতুল ফেরদাউস
@ferdawsejannatul343gmail-com
Romana Rohomoti Shraboni
@romanarohomotishraboni
মো আলেফ শরীফ
@alefsharif
আজিজুর রহমান
@azizurrahman
অমিত
@amitroy



ধন্যবাদ!