-
একজন বৃশ্চিক কন্যা,
আমি আসলে তোমার বাইরের শক্ত আবরণকেই চিনতে চেয়েছি। ভেতরের নরোম মানুষটিকে আমার জানাই হয়ে ওঠে নাই। তাই কপট রাগকেও অভিমান ভেবে অনুযোগ করিনি। তোমাকে তাই লৌহ মানবী ভেবে আমি বোকার মত খুশি থেকেছি। তোমার জীবনে প্রতিষ্ঠা পাবার ব্যাস্ততা আমার কাছে মনে হচ্ছিল উচ্চাভিলাষ। তুমি আমার জীবনের সবচেয়ে বড় অপ্রাপ্তি। সবার জীবনে কিছু না কিছু এমন আছে। ভালবাসার অযুহাতে আমাকে স্মরণ না করলেও, মনের দক্ষিণ গহীনে অবশ্যই একথা ভাবো, ছেলেটা কি বোকার মতই না তোমাকে ভালবাসতো। আসলে আমি বোকা ছিলাম না, ছিলাম নিছক প্রেমিক, লাইলী মজনু জাতীয় উচ্চ শ্রেণীর কিছু। ভালবাসার মলাটে আমার ছিল অপার্থিব প্রেষনা। তোমার প্রেষনা ছিল এক মধ্য বিত্ত পরিবারকে উচ্চ মধ্য বিত্ততে টেনে ওঠাবার অদম্য প্রয়াস। তুমি খানিকটা সফল হয়েছো আমি নিশ্চিত। কিন্ত বিনিময়ে যা যা জলান্জলি দিতে হয়েছে, তার মূল্যমান তোমার চেতনায় অবশ্যই একদিন প্রতিভাত হবে। এটা অভিশাপ নয়, আমি কোনদিন তা পারবোও না। এটা স্মৃতির সরল পাটিগনিতের অংক। যা শুরু থেকেই মনে হয় মিলে যাচ্ছে, কিন্ত খুব সহজে মেলে না।
আমি আমৃত্যু তোমার স্বপ্ন বিলাসী হয়ে থাকলাম। আমি কিন্ত হলফ করে বলতে পারি, আমার মত এমন অযৌক্তিক “ভাল” আর কেউ কোনদিন তোমাকে “বাসবে” না। আমাকে ভুলতে চেষ্টাও করবে না প্লিজ, কারণ এক জনমে আমাদের দুজনের কাছেই এটা অসম্ভব কাজ।
একজন মিথুন মানুষ।বাপ্পী খান
নিকেতন। ঢাকা।
#প্রেমের_চিঠি6 Comments
Friends
Rashedul Hasan
@rashedul-hasan
Sobuj ahmed siraji
@sobuj
সাকিব-উন-নবী দীপ্ত (নির্বাক)
@sakib-un-nabi-dipto
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
মোঃ আরিফুল ইসলাম
@ammouriful
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
Najmon Naher
@nahernajmon
Tanmoy Roy
@tanmoy


মনের গভীরে যে ভালোবাসা তা মানুষ বয়ে বেড়ায় আজীবন।