-
বিবেকের জবানবন্দি!
আহমেদ হানিফ।কথাদের সাথে বিদ্রোহ আজ,
সমাজ দর্শনে কথা গুলো চেঙ্গিস,মাহমুদ-
রক্তাক্ত জিহ্বায় হরতাল ডেকেছে কতক শব্দ,
মানব মুক্তির ফর্দে বিবেকের আহাজারি।
মানুষের নির্মিত কাঠগড়ায় আসামি বিবেক,
সমাজের শত্রু পক্ষ বিপরীতদলের ছায়াতলে-
একাকিত্বে প্রাণপণ লড়ছে বিবেক,
স্তব্ধ বিচারালয়ে আত্মপক্ষ সমার্থনে বিবেক,
পুরানো দিনের কথা আজ অকপটে স্বীকার-
কত অন্যায়ে কত অবিচারে,
নতজানু-রাতের আঁধারে চুপিসারে পাপাচার,
কত হত্যায় নিরুপায় দর্শক-
কতক বস্ত্রহরণে দূরে ঠাঁই দাঁড়িয়ে-চুপ মনুষ্য।
একে একে সবের স্বীকারোক্তি,
ঘুমন্ত বিবেককে পুঁজি করে মানবাকৃত দেহটা বয়ে বেড়ানো,
কত বসন্তের দিনগুজরানো কতই পাপাচার,
স্তব্ধ বিচারালয়,
অকপটে স্বীকার বিবেকের অসহায়ত্ব-অমানুষতা!
মানুষের তৈরি কাঠগড়ার দৈববলে ভাষার প্রকাশ,
চারদিক থেকে অপদস্থের কড়াসুর-দোষী সাব্যস্ত বিবেক,
বিবেকের করুণ চাহনি,
মানবাকৃত অন্য দেহগুলোর বিকৃত অট্টহাসি,
স্তব্ধ বিচারালয়ে বিবেক মর্যাদালুপ্ত মাংসপিণ্ড,
আত্মপক্ষে সমার্থনে,
বোধোদয় জাগ্রত হওয়ার অপেক্ষায় বিচারপ্রার্থী,
নতুন দিনের প্রত্যাশায় বিবেক-
যেন স্বপ্ন বুনতে পারে মানুষের,সত্যের।6 Comments
Friends
মো: নাজমুল আখতার
@faith
Jannatun Nur
@jannatun-nur
প্রাপ্তি রোজারিও
@praptirozario
জান্নাতুল ফেরদাউস
@ferdawsejannatul343gmail-com
Romana Rohomoti Shraboni
@romanarohomotishraboni
মো আলেফ শরীফ
@alefsharif
Rathy rathy
@rathyrathy
অমিত
@amitroy
AdabenTatali
@adabentatali



বৈশ্বিক অসঙ্গতি; মানবতার অপচয় কবিকে সংক্ষুব্ধ করে। অভিনন্দন সুন্দর লেখার জন্য।