-
“বৃষ্টি ”
তপ্তভিটে কানায় কানায় পূর্ণ
বৃষ্টিতে,
টিনের চালে টাপুর,টুপুর,
একচিলতে চিলেকোঠার অংশখানিও বাদ থাকলোনা বৃষ্টির স্পর্শ হতে।
দৃষ্টির সীমানায় যতদূর চোখ যায়, বৃষ্টি ই যেন ধুয়ে মুছে যায়
পথ থেকে পথে,
সবুজে সবুজে,
কখনও কখনও ধুয়ে যায় মাধবীলতা কিংবা চন্দ্রমল্লিকার পাড়াটাও।
কচুপাতার স্নেহে তালমাতাল বৃষ্টির জল!
অনেক অপেক্ষায় থাকা অজপাড়াগাঁয়ের পুকুরটাও বেশ তৃপ্ত বৃষ্টির আর্শীবাদে।
ভেজাচোখ যেন মিলিয়ে যায় বৃষ্টির দূরালাপে।
হয়তো আলতো করে ধুয়ে গেছে নীল আকাশের ঠিকানাটাও! তাতে সিক্ত হলো আকাশপাড়া ও মেঘরাজ্য!
ছিদ্রযুক্ত রিক্সার প্যাডেলে ছুঁয়ে গেছে এক পশলা বৃষ্টি,তাতেই হাসিমুখ।
কিশোরের দল ব্যস্ত কাদা ছোড়াছুড়িতে,
শিকারী মাছরাঙা যেন নিরাপদে আশ্রিত বৃষ্টিস্নাত ভূমিতে।
পায়ে পায়ে ভেজা মাটি!
বাতাসে বাতাসে ভেজা মাটির গন্ধ!
শুধু বৃষ্টির জন্য।5 Comments-
@Drako Shajib অনেক ধন্যবাদ
Friends
Mijanur rahoman ridoy
@mr-ridoy
Lamia Haque puspita
@pus-pi-ta
মাহবুবা করিম
@mahabuba-karim
Shayed-Khan
@shayed-khan
Sumaiya Rimu
@sumaiyareegmail-com
Mafruha-Tabassum
@mafruha-tabassum
সুশান্ত সরকার
@sushanto
Bashir Ahmed
@bashirahmed
Mifrat-Fabiha
@mifrat-fabiha


শহরে দস্যুর মত বৃষ্টি নামে। এর যে অপরূপ শোভা তুলে ধরেছেন কবি তা চমৎকার। অভিনন্দন সুন্দর কবিতার জন্য।