Profile Photo

মুহাম্মদ সাইফুল ইসলাম (সবুজ) সিকদারOffline

  • ATTOKENDRIK
  • #ছোট_গল্প_কলমের_নিয়ম

    নতুন কোন চিন্তা অথবা নতুন কোন প্রাপ্তি এখন আর নতুনত্ব বহন করে না । নতুনত্ব হারিয়েছে তার জৌলস । কেন এমন হবে ? যেখানে নতুনকে ঘিরে কত আনাগোনা , কত আয়োজন , কত স্বপ্নের বিচরণ।

    অন্যরকম কিছু হবে , খুলবে সম্ভাবনার নতুন দুয়ার ।

    অনেক কিছু জানিনার মাঝখানে ,অনেক হারিয়েছির আড়ালে ,এখনো প্রাপ্তির পাল্লাটা ভারীই মনে হচ্ছে । আর তাই ২০০৪ এর পরে ডাইরী লিখতে বসে , কলম আটকে যাচ্ছে না । কলম চলছে কলমের নিয়মে ।

    আচ্ছা কলমের কী কোন নিয়ম আছে ?
    নতুন একটা কথা লিখে ফেললাম কলমের নিয়ম ।কলমের আত্মিক , পারিবারিক , সামাজিক , প্রাতিষ্ঠানিক , রাষ্ট্রীয় কোন নিয়ম আছে কিনা আমি জানিনা । আমার মতে কলমের নিয়ম হচ্ছে ইচ্ছেমত লিখে যাওয়া।

    নিয়ম কেউ ভাঙে আবার কেউ যথাযথ পালন করে ।আজকের মত নতুন কিছুর মাঝখানে আমি না হয় নিয়মটা পালনই করলাম ।

    7
    6 Comments
Skip to toolbar