Profile Photo

Zuben ChandraOffline

  • Zuben93
  • Profile picture of Zuben Chandra

    Zuben Chandra

    5 years ago

    শাস্তি
    *****
    করোনা করে নি করুণা!
    লাখো প্রাণ উড়ছে ধোঁয়ায়,
    মাটিতে মিশছে দেহ!
    ক্ষুধা মেটেনি ঐ কাটাদেহী রাক্ষসীর!
    মর্গে-শ্মশানে, ফুটপাতে-আঙিনায়
    পড়ে রয়েছে লাশ –
    দেখিবার যেন আর নাই কেহ!
    .
    আলেয়ার আলো নিষ্প্রভ,
    জ্বলে নি মশাল কোথাও,
    হাতে ধরে নি কেহ আশার কেতন!
    দিনমজুর, সাহেব-সাহেবান,
    নিম্ন-মধ্য-উচ্চবিত্ত সব
    একই কাতারে আজ।
    স্বপ্ন বারংবার যেন হচ্ছে পতন!
    .
    ক্ষণিকের ব্যবধান শেষে,
    আবারো উন্মাদ হলো মানুষ!
    বাঁচার আকুতি বুঝি ফুরিলো এবার!
    দেশ-মহাদেশ, ভূমি-জলদস্যু সবে
    একই প্রার্থনায় রত।
    এ যাত্রায় বাঁচিলে যেন আর
    নাই কিছু পাবার!
    .
    প্রার্থনায় সেই পুরোনো ফন্দি,
    পূর্বের মতো, বাঁচিলে যেন পায় –
    পৃথিবী ধ্বংসের আরেকটা সুযোগ!
    নরকুল হয়েছে অতি চালাক,
    ভাবে ঈশ্বর বোকাসোকা,
    হবে আবার সেই রীতিতে –
    নাগরিক সুখ-ভোগ!
    .
    ঈশ্বর হাসেন বোকা হাসি,
    সন্তর্পণে তৈরি করেন –
    অতি চালাকের গলায় দড়ি দেবার!
    সৈন্য হয় তাঁর ভাইরাস-ব্যাক্টেরিয়া,
    কেড়ে নেয় শত প্রাণবায়ু!
    সুযোগ হয় না কারো –
    প্রায়শ্চিত্তে যাবার!

    .
    লামাবাজার, সিলেট।
    ২৮/০৪/’২১

    3
    3 Comments
    • প্রকৃতি কাউকে ক্ষমা করে না; এই কথা ভুলে আমরা মেতে থাকি নানান দম্ভে; বিচিত্র অনাচারে। সুন্দর অবলোকনের জন্য কবিকে অভিনন্দন।

    • মহামারী-যুদ্ধ কারোই কাম্য নয়। প্রতিটি জীবন ফিরে পাক সুস্থতা, অবসান হোক সংঘাতের। অসাধারণ কাব্য। স্বাগতম কবি! ❤️

    • পৃথিবী জুড়ে বিষন্নতা। আনন্দ উৎসব থেমে গেছে। আশার প্রদীপ জ্বালিয়ে কবির কবিতা দীপ্তি ছড়াক ভুবনে।

Friends

Skip to toolbar