Profile Photo

Tauhidul IslamOffline

  • Tauhidul-Islam
  • Profile picture of Tauhidul Islam

    Tauhidul Islam

    5 years, 1 month ago

    ক্ষমা চাও
    মোঃতওহিদুল ইসলাম

    তিল ধারণের ঠাঁই নেই আজ
    দিল্লির শ্মশান ঘাটে
    যে খবর আজ বিশ্ব জুড়ে
    যাচ্ছে শুধু রটে।
    আবাল বৃদ্ধ বনিতার শত লাশ
    আসছে কেবল ছুটে
    স্বজন হারার মুখের হাসি
    সকল গেছে টুটে।
    করোনা এক রোগের কাছে
    মানছে মানুষ হার
    অবোধ মানব বুঝলো নারে
    ঐ শক্তিটা কার।
    শক্তি সাহস লড়াই বড়াই
    কোথায় গেলো তোর
    মরার পরে লাশটা কেন
    আজ খেলো কুকুর?
    মানুষ রতন করলে যতন
    কদর সবার বাড়ে
    এই কথাটা ভুলে গেলেই
    গজব এসে পরে।
    খোদার আরশ কাঁপে যেই
    দুর্বলের ঐ চিৎকারে
    নানা রকম আজাব গজব
    দেয় প্রভূ রাগ করে।
    সবাই মিলে খোদার কাছে
    কৃতকর্মের চাও ক্ষমা
    তিনি হয়তো মাফ করিবেন
    বিলিয়ে নানান উপমা।
    (৩০/৪/২১ইং)

    3
    3 Comments
    • মহামারির বিভিষিকা থেকে মুক্তি চাই।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন নিন! আপনার এই লেখাটি আজ 23 May 2021 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • অভিনন্দন! “মানুষ রতন করলে যতন
      কদর সবার বাড়ে” খুব সুন্দর লিখেছেন।❤️

Friends

Profile Photo
Rakib Moyen
@rakib-hossain-moyen
Profile Photo
ভাস্কর
@vaskarchou
Profile Photo
Prithula Zaman
@prithula
Profile Photo
AdabenTatali
@adabentatali
Profile Photo
Sharbanam Gupta
@sharbanam-gupta
Profile Photo
Rehana Akter
@rehana-akter
Skip to toolbar