-
শ্রাবন মেঘের দিনে
শ্রাবন মেঘের দিনে অলস সময় বয়ে চলে বৃষ্টি ধারার শব্দ হৃদয় পুলকিত করে,
জলধারার কোমল ধ্বনি ভৈরবী সুরের তানপুরা বাজাচ্ছে,
একটি কাক আনন্দ মনে বাদল ধারায় ভিজে চলেছে, সঙ্গে ওর ছানা গুলোও আছে,মাঝে মাঝে কিভাবে উড়তে হয় তা দেখিয়ে দিচ্ছে,
শাল গাছের নবীন পাতাগুলো পানির ছোঁয়ায় ধুয়ে মুছে পরিস্কার হয়ে গোসল করে গাঢ় সবুজ আলো দিচ্ছে পৃথিবীকে,তা দেখে আমি নির্মল শ্বাস নিচ্ছি অন্তর ভরে,
এই বাদল দিনে কত কথা মনে পরে যায়,কৈশোরে একবার খেলনা পিস্তল কিনব বলে মায়ের কাছে বায়না ধরে সারাদিন কান্না করেছিলাম,মা এর কাছে খুব বেশি টাকা ছিল না তবুও কিনে দিয়ে ছিল, কত অবুঝ আবেগ ছিল তখন, মা এখন আর পৃথিবীতে নেই নিরাকার সৃষ্টিকর্তা মা কে বেহেস্ত দান করুন,
আমার এক হৃদয়ের বন্ধু রয়েছে ব্যবসা করতে গিয়ে সফল হতে পারেনি ইচ্ছে আছে ওর জন্য কিছু একটা করার,
মনে পরে রোকসানার কথা ওর প্রেমে পরিনি তবে ওর হাসিটা পাপহীন কোমল,আমি লুকিয়ে ওর হাসি দেখতাম,কাজ টা অনুচিত কিনা বুঝিনি দেখতে ভালো লাগতো তাই দেখতাম,ওর খুব অল্প বয়সে বিয়ে হয়ে গেল,বাচ্চা হওয়ার সময় ও মারা গেল আর কোন দিন ওর পাপহীন হাসি দেখতে পারব না।
আমার এক বন্ধু ছিল এক বিকেলে জাম গাছ তলায় ঝরে পরা জাম কুড়িয়ে নিজে না খেয়ে আমাকে খাইয়েছিল, জাম আমার খুব প্রিয় ছিল,সে বন্ধুকে আমি নিজের টাকা দিয়ে কক্সবাজার সমুদ্র আর পাহাড় দেখাতে নিয়ে গিয়েছিলাম ও সমুদ্র আর পাহাড় দেখে খুব আনন্দ পেয়েছিল,ওর সেই আনন্দ মাখা মুখ আমাকে আজও শান্তি দেয়।
শ্রাবন মেঘের অলস দিনে কত কথা যে মনে পরে।3 Comments
Friends
Ali Sohel
@ali-sohel
আশ্রাফুজ জামান তানবীন
@ashrafujjaman001
Kabi Doctor Mohammad Zakir Hossain Biplob
@zakir-hossain
মনজুরুল ইসলাম
@muktomanbangali
ruba
@ruba91
নির্বোধ সুদীপ্ত
@sajalbhowmick
নাজমুল হক জুয়েল
@nazmulhoqjewel
Drako Shajib
@drako
Jubayer Al Mahmud
@jubayer


অভিনন্দন।