-
আলাদীনের ক্ষুধার্ত জীন
-মোঃ সালেহীন ইসলামএক লোক তার বৌয়ের সাথে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে । মনে মনে সংকল্প করে যে সে আর বাড়ি ফিরবে না । তো যেতে যেতে এক বনের ভেতর ঢুকে পড়ে সে । উদাস মনে হাঁটার সময় হঠাৎ পায়ের সাথে একটা কিছু ধাক্কা খায় । নিচে তাকিয়ে সে দেখে কেটলির মতো দেখতে রঙ চটা পাত্র । তখন তার মাথায় আসে আলাদীনের জীনের কথা । আলাদীনও তো হঠাৎ করে একটা কৌটা পেয়েছিল । সেই কৌটায় ঘষা দিলে জীন বের হত । তাই লোক টা মনে করল এটাও তো সেই আলাদীনের চেরাগ হতে পারে । একবার ঘষা দিয়ে দেখি না ! দেখি কী হয় ?
যেই ভাবা সেই কাজ । সে ঐ কেটলির মতো কৌটাকে ঘষা দিল । অমনি ধোয়া কুণ্ডলী পাকিয়ে বের হতে লাগল । তখন তার ফুর্তি দেখে কে!
এরপর ধোয়ার কুণ্ডলী গুলো একত্রিত হয়ে বিশালাকার দানবে পরিণত হল । দানবটির হাতে একটা মস্ত থালা । লোকটা এদিকে ভাবতে থাকে , জীনের কাছে কি চাইবে – গাড়ি, বাড়ি না নারী! আর জীনের হাতে থালা দেখে তার তো জিভেয় জল এসে গেছে । লোকটার চোখ দিয়ে কত না সুস্বাদু খাবার ভেসে বেড়াচ্ছে – বিরানি , কোরমা , রোস্ট, বার্গার………………… ।
এমন সময় জীনটা বলে, হুজুর আমি সেই আলাদীনের জীন । ………………
জীনের কথা শেষ করতে না দিয়ে লোকটা বলে-, আমিও তো সেটাই শুনতে চাচ্ছি। এখন আমাকে তুমি একটা মস্ত বাড়ি দাও, সুন্দরী বউ দাও, বিশাল গাড়ি দাও, টাকা দাও, চাকর দাও, জায়গা-জমি দাও, বাড়ির ফার্নিচার দাও ।
এক নিঃশ্বাসে সব বলার পর লোকটা হাপাতে থাকে আর ভাবে , কোনো কিছু কি কম চাওয়া হয়েছে নাকি ।
জীনটা অনুনয় করে বলে, হুজুর আমি অনেকদিন না খেয়ে আছি । আমাকে এই থালাতে কয়ডা ভাত দেন ।
একথা শুনেই লোকটা অজ্ঞান হয়ে পড়ল ।5 Comments
Friends
আশ্রাফুজ জামান তানবীন
@ashrafujjaman001
ভাস্কর
@vaskarchou
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor
তুলট ডেস্ক
@toulot
Tauhidul Islam
@tauhidul-islam



আপনার লেখাটি পড়ে সত্যি হেসে দিয়েছি। দারুন!